শিরোনাম
◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৬, ০৩:১৫ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

জি‌নে‌দিন জিদান বিশ্বকাপের পর ফ্রান্স দ‌লের কোচ হ‌চ্ছেন!

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) এবং জিদানের মধ্যে ইতোমধ্যেই মৌখিক সমঝোতা সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ বিশ্বকাপ শেষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন তিনি।

দি‌দি‌য়ের দেশমের বিদায় অনেকদিন ধরেই প্রায় নিশ্চিত ছিল। ২০১২ সালে দায়িত্ব নেয়ার পর ফ্রান্সকে বিশ্ব ফুটবলের শীর্ষে নিয়ে যান তিনি। তার অধীনে ২০১৮ সালে বিশ্বকাপ জয়ের পাশাপাশি ২০২২ আসরেও দলকে ফাইনালে তুলেছিলেন এই অভিজ্ঞ কোচ। -- সময়‌নিউজ

অন্যদিকে, ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলের অন্যতম নায়ক জিদান অনেকদিন ধরেই এই পদের জন্য অপেক্ষা করে ছিলেন। ২০২১ সালে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছাড়ার পর থেকে নতুন কোনো দায়িত্ব নেননি তিনি।

৫৩ বছর বয়সি জিদানের জন্য ফ্রান্স দলের কোচ হওয়া যেন অনেকটা সময়ের অপেক্ষাই ছিল। দেশের ফুটবলের সঙ্গে তার গভীর সম্পর্ক এবং কোচ হিসেবে রিয়াল মাদ্রিদে অসাধারণ সাফল্য তাকে এই পদের জন্য সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়