শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬, ১১:৪৪ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

যুক্তরাষ্ট্রের বাইরে ইরানের বিরু‌দ্ধে বিশ্বকাপ ম‌্যাচ খেল‌তে আপত্তি নেই নিউ জিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক : নিউ‌জিল‌্যান্ড ১৬ বছর পর বিশ্বকাপ ফুটবল খেলার সুযোগ পেয়েছে। কিন্তু মধ্যপ্রাচ্যে চলা সামরিক সংঘাতের কারণে ইরানের বিপক্ষে তাদের উদ্বোধনী ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের বাইরে ইরানের মুখোমুখি হতে সম্মতি জানিয়েছেন দেশটির ফুটবলাররা।

আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে এই ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা ইরান ও নিউ জিল্যান্ডের।

এবারের বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করা প্রথম দিককার দল ছিল ইরান। কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল বাহিনীর চলমান সামরিক হামলার প্রতিবাদে টুর্নামেন্টের সহ-আয়োজক দেশটিতে কোনো ম্যাচ না খেলার কথা জানিয়েছে ইরানের ফুটবল ফেডারেশন। ফলে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপে এশিয়ার দেশটির অংশগ্রহণ নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।

অনিশ্চয়তা থাকলেও ইরানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ২০১০ আসরের পর বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া নিউ জিল্যান্ড। বুধবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির ফুটবলাররা জানান, প্রয়োজন পড়লে যুক্তরাষ্ট্রের বাইরে ম্যাচটি খেলতে রাজি আছেন তারা।

মিডফিল্ডার রায়ান টমাস বলেন, “ইরান যোগ্যতা অর্জন করেই বিশ্বকাপে এসেছে এবং তাদের মাঠে থাকার অধিকার আছে। তাদের বিপক্ষে যদি আমাদের মেক্সিকো বা কানাডায় গিয়ে খেলতে হয়, তবে আমরা তাতেই রাজি। এটি আমাদের জন্য খুব বড় কোনো বিষয় নয়।

অন্যদিকে ৩৬ বছর বয়সী উইঙ্গার কোস্টা বারবারুসেস জানান, ভেন্যু পরিবর্তন তাদের প্রস্তুতিতে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত যারা দায়িত্বে আছেন তারাই নেবেন, আমরা শুধু আমাদের সেরাটা দিতে প্রস্তুত।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগোতে ক্যাম্প করবে নিউ জিল্যান্ড, যা মেক্সিকো সীমান্তের একদম কাছে। ফলে ম্যাচটি মেক্সিকোতে সরিয়ে নেওয়া হলে তাদের জন্য যাতায়াত সহজ হবে।

অন্যদিকে গত সপ্তাহে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম ইরানের ম্যাচগুলো নিজ দেশে আয়োজনের আগ্রহ প্রকাশ করেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ফিফার হাতে। কিন্তু ভেন্যু পরিবর্তনের বিষয়ে এখনও কোনো স্পষ্ট মন্তব্য করেনি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

গ্রুপপর্বের বাকি দুটি ম্যাচও যুক্তরাষ্ট্রে খেলার কথা আছে ইরানের। লস অ্যাঞ্জেলেসে বেলজিয়াম এবং সিয়াটলে মিশরের বিপক্ষে তাদের ম্যাচ রয়েছে। -- অলআউট স্পোর্টস

  • সর্বশেষ
  • জনপ্রিয়