শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৬, ১১:২৫ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপ টিকিটের মাত্রাতিরিক্ত দাম, ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

স্পোর্টস ডেস্ক : আসন্ন ফুটবল বিশ্বকাপের টিকিটের মাত্রাতিরিক্ত দাম নিয়ে ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে ইউরোপীয় ফুটবল সমর্থক এবং ভোক্তা অধিকার সংস্থা।

গত মঙ্গলবার বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত ইউরোপিয়ান কমিশনের কাছে ১৮ পৃষ্ঠার একটি বিস্তারিত অভিযোগ জমা দিয়েছে ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই) এবং ভোক্তা অধিকার সংস্থা ইউরোকনজিউমার্স।

সংস্থা দুটির এক যৌথ বিবৃতিতে বলা হয়, “২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রিতে ফিফার একচেটিয়া আধিপত্য রয়েছে এবং তারা এই ক্ষমতা ব্যবহার করে সমর্থকদের ওপর এমন সব শর্ত চাপিয়ে দিচ্ছে যা একটি প্রতিযোগিতামূলক বাজারে কখনোই গ্রহণযোগ্য হতো না।

তাদের দাবি, এবারের বিশ্বকাপের টিকিটের দাম আগের যেকোনো আসরের তুলনায় অনেক বেশি। আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে ৪ হাজার ১৮৫ ডলার। এটি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালের সবচেয়ে সস্তা টিকিটের তুলনায় সাত গুণ বেশি।

অভিযোগপত্রে ফিফার বিরুদ্ধে ‘প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপন’, অনিয়ন্ত্রিত ‘চাহিদা অনুযায়ী দাম বাড়ানো’ বা ‘ডায়নামিক প্রাইসিং’ এবং ‘চাপ প্রয়োগ করে টিকিট বিক্রি’র কৌশল ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। এছাড়া আসনের অবস্থান এবং টাকা ফেরতের নীতি নিয়ে স্বচ্ছতার অভাবের কথাও উল্লেখ করা হয়েছে।

প্রতারণামূলক বিজ্ঞাপনের উদাহরণ হিসেবে বলা হয়, গত অক্টোবরে ফিফা দাবি করেছিল, গ্রুপ পর্বের টিকিটের দাম ৬০ ডলার থেকে শুরু হবে। কিন্তু ইউরোপের বিভিন্ন সমর্থকগোষ্ঠী যখন এই দামে টিকিট না পাওয়ার অভিযোগ তোলে, তখন ফিফা ডিসেম্বরে এসে এই মূল্যের আরও কিছু টিকিট ছাড়তে বাধ্য হয়। ইউরোপীয় ইউনিয়নের ভোক্তা আইন অনুযায়ী এ ধরনের বিপণন পদ্ধতি অবৈধ।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের আসর। এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে ৪৮টি দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়