শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬, ০৬:১৪ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌরিতানিয়াকে হারালো আর্জেন্টিনা 

স্পোর্টস ডেস্ক : লিও‌নেল মে‌সি বিরতির পর তুমুল করতালির মধ‍্যে মাঠে নামলেন। বৃষ্টিতে ভারী হয়ে থাকা মাঠে কিছু ঝলক দেখালেন আর্জেন্টিনা অধিনায়ক। দুয়েকবার গোলের আশা জাগালেও জালের দেখা পেলেন না তিনি। তবে শক্তিতে অনেক পিছিয়ে থাকা মৌরিতানিয়ার বিপক্ষে জয় পেল লিওনেল স্কালোনির দল।

বুয়েন্স এইরেসে বাংলাদেশ সময় শনিবার ভোরে শুরু হওয়া ম‍্যাচে ২-১ গোলে জিতেছে আর্জেন্টিনা। এনসো ফের্নান্দেস বিশ্ব চ‍্যাম্পিয়নদের এগিয়ে নেওয়ার পর ব‍্যবধান বাড়িয়েছেন নিকো পাস। যোগ করা সময়ে ব‍্যবধান কমিয়েছেন জর্ডান লেফোর্ট।--- বি‌ডি‌নিউজ

এদিন ফিনালিস্সিমায় ইউরো চ‍্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হওয়ার কথা ছিল কোপা আমেরিকার চ‍্যাম্পিয়ন আর্জেন্টিনার। তবে ইরান যুদ্ধে নিরাপত্তা শঙ্কায় কাতার থেকে ম‍্যাচ সরিয়ে নেওয়া হয়। নত‍ুন ভেন‍্যু নিয়ে উয়েফা ও কনমেবল একমত হতে পারায় বাতিল হয়ে যায় ওই ম‍্যাচ। তড়িঘড়ি করে প্রতিপক্ষ হিসেবে মৌরিতানিয়াকে বেছে নেয় আর্জেন্টিনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়