শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬, ১১:১৪ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

মেসি ও রোনালদোর সঙ্গে নেইমারকে তুলনা করায় ‌কোচ আনচেলত্তিকে ধুয়ে দিলেন মরিনহো

স্পোর্টস ডেস্ক : একের পর এক ইনজুরির হানা, গত বেশ কয়েক দিন ধরেই ইনজুরি যেন তার পিছু ছাড়ছে না। শেষমেষ জাতীয় দলের দরজাও নেইমারের জন্য আপাতত বন্ধ-ই বলা যায়। কেননা, কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব পাওয়ার পর নেইমারকে স্কোয়াডে রাখেননি। সবশেষ ফ্রান্সের বিপক্ষে ম্যাচেও নেইমারকে দলে রাখেননি তিনি। 

 কিলিয়ান এমবাপ্পে এবং হুগো একিতিকের গোলে ফ্রান্সের কাছে ২-১ গোলে হারে ব্রাজিল। সে ম্যাচে নেইমারকে দলে না রাখায় এই সিদ্ধান্তের সমালোচনা করতে দ্বিধা করেননি হোসে মরিনহো। এবং কি, নেইমারের অনুপস্থিতির গুরুত্বকে পর্তুগিজ বা আলবিসেলেস্তে দলের অধিনায়কের অনুপস্থিতির গুরুত্বের সাথে তুলনা করেছেন তিনি। -- সময়‌নিউজ

হোসে মরিনহো বলেন, ‘ভাবুন তো, যদি পর্তুগাল ক্রিশ্চিয়ানো রোনালদোকে না ডাকত, অথবা আর্জেন্টিনা যদি লিওনেল মেসিকে না ডাকত। পারস্পরিক বোঝাপড়া ছাড়া আপনি নেইমারকে জাতীয় দল থেকে বাদ দিতে পারেন না। এটা নেইমার জুনিয়রের প্রতি চরম অসম্মান।
 
পেশিতে টান লাগার কারণে শতভাগ ফিট না থাকায় নেইমারকে দল থেকে বাদ দিয়েছেন ব্রাজিলের কোচ। ফলে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ থেকে নেইমারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কার্লো আনচেলত্তি। তবে বিশ্বকাপের চূড়ান্ত দলে নেইমারকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা এখনও উড়িয়ে দেননি কোচ। 

রোমারিও, রোনালদো নাজারিও এবং কাফুর মতো সাবেক কিংবদন্তি ফুটবলাররাও নেইমারের বাদ পড়া নিয়ে সমালোচনা করেছেন। রদ্রিগো গোয়েস এবং ভিনিসিয়ুস জুনিয়র, তারাও নেইমারের ব্রাজিল দলে অন্তর্ভুক্তির পক্ষে সমর্থন জানিয়েছেন, বিশেষ করে ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে। 
 
এছাড়া, ম্যাচ চলাকালীন শত শত ভক্ত ব্রাজিলিয়ান এই তারকার প্রতি সমর্থন জানাতে ‘ওলে, ওলে, ওলে, ওলা, নেইমার, নেইমার!’ স্লোগান দিয়ে নেইমারের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন। 
 
এদিকে, আগামী ১৯ মে বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করা হবে। এর মাঝে অবশ্য কিছুটা সময় পাবেন নেইমার। এখন দেখার অপেক্ষা, শেষ পর্যন্ত ব্রাজিলের বিশ্বকাপের দলে নেইমারের ‍সুযোগ মিলে কি না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়