শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬, ১২:৪৭ রাত
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :  এশিয়ান গেমস বাছাইপর্ব শুরু করলো জয় দিয়ে বাংলাদেশ জাতীয় হকি দল। ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে বৃহস্পতিবার চায়নিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়েছে আমিরুল-রাব্বি নেতৃত্বাধীন দল। বাংলাদেশ শুক্রবার প্রিলিমিনারি রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। ম্যাচে প্রথম কোয়ার্টার ছিল সমানে সমান।

শুরুতে চায়নিজ তাইপের লি চি-শুয়ান চতুর্থ মিনিটে গোল করেন। বাংলাদেশ সমতা ফেরায় ১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলাম গোল করেন। প্রথম কোয়ার্টার শেষ হয় ১-১ সমতায়। দ্বিতীয় কোয়ার্টার থেকে বাংলাদেশ আক্রমণ বাড়ায়।

২২ মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল ইসলাম। তৃতীয় কোয়ার্টারে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের তৃতীয় গোলটি করেন। চতুর্থ কোয়ার্টারে চায়নিজ তাইপ আবার জোরালো চেষ্টা করলেও শেষ মুহূর্তে ৫৯ মিনিটে দ্বীন ইসলাম একটি গোল করলে বাংলাদেশ ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে।
চায়নিজ তাইপের বিপক্ষে বাংলাদেশ আগের তিন সাক্ষাতেও জয় পেয়েছে।

গত বছর ভারতে অনুষ্ঠিত এশিয়া কাপে বাংলাদেশ ৮-৩ গোলে জয়ী হয়েছিল। অন্য দুটি ম্যাচে ৪-২ ও ১১-৩ ব্যবধানের জয়ের রেকর্ড রয়েছে।

এশিয়ান গেমস বাছাইপর্বে নয় দলের মধ্যে শীর্ষ ছয় দল মূল আসরে খেলার সুযোগ পাবে। প্রতিযোগিতা চলবে ১০ এপ্রিল পর্যন্ত। এ বছরের সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের ২০তম আসর।

বাংলাদেশ হকি দল এখন পর্যন্ত এশিয়ান গেমসে ১১ বার অংশ নিয়েছে। সর্বোচ্চ সাফল্য হিসেবে ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ স্থান অর্জন করেছে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়