শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬, ০৯:৫০ সকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কবজিতে চোট পাওয়ায় ফরাসি ওপেনে অনিশ্চিত আলকারাজ  

স্পোর্টস ডেস্ক : চোটের জন্য ফরাসি ওপেনে অনিশ্চিত কার্লোস আলকারাজ। কবজির চোটে কাবু এই স্প্যানিশ টেনিস তারকা। ২৪ মে থেকে শুরু হবে ফরাসি ওপেন। এই গ্র‌্যান্ড স্লাম টুর্নামেন্টে আলকারাজের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

গতবার ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন আলকারাজ। দু’‌বার জিতেছেন ফরাসি ওপেন। আলকারাজ নিজেই  জানিয়েছেন, কয়েক দিনের মধ্যে তাঁর মেডিক্যাল পরীক্ষা হবে। তার পরেই তিনি বুঝতে পারবেন যে, তাঁর চোট ঠিক কী জায়গায় রয়েছে। সেই পরীক্ষার পরেই তাঁর কোর্টে নামার সময় জানা যাবে। --- আজকাল

মাদ্রিদে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়েছিলেন আলকারাজ। সেখানেই তিনি বলেন, ‘দেখা যাক কী হয়। পরের মেডিক্যাল পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ। কোর্টে ফেরার সব রকম চেষ্টা করব। ধৈর্য রাখছি। এখনও জানি না, চোট কতটা সেরেছে। পরীক্ষার পরেই সবটা জানতে পারব।

যদিও আশা ছাড়ছেন না আলকারাজ। তাঁর কথায়, ‘‌ইতিবাচক থাকার চেষ্টা করছি। সময় কম। জানি না, রিপোর্টে কী দেখা যাবে। কিন্তু এখন থেকেই নেতিবাচক কিছু ভাবছি না। আশা করছি, খেলতে পারব।

এটা ঘটনা, মন্টে কার্লো মাস্টার্সের ফাইনালে জানিক সিনারের কাছে হেরে পুরুষদের সিঙ্গলসে এক নম্বর আসন হারিয়েছেন আলকারাজ। পরে বার্সেলোনা মাস্টার্সের প্রথম রাউন্ডের পরেই নাম তুলে নেন তিনি। সেই ম্যাচেই কবজিতে চোট পান আলকারাজ। স্ট্রেট সেটে ম্যাচ জিতলেও আর ঝুঁকি নিতে চাননি তিনি। তারপর মাদ্রিদ ওপেন থেকে নাম তুলে নেন তিনি। এবার তাঁর ফরাসি ওপেনে নামা নিয়েও সংশয় রয়েছে।

এদিকে, খেলাধুলার অস্কার’ বলে খ্যাত লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল টেনিস। স্পেনের মাদ্রিদে সিবেলেস প্যালেসে আয়োজিত জমকালো অনুষ্ঠানে বর্ষসেরা পুরুষ ও নারী ক্রীড়াবিদের স্বীকৃতি পেলেন কার্লোস আলকারাজ ও এরিনা সাবালেঙ্কা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়