শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬, ১০:১২ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাই পারফরম‌্যান্স দ‌লের প্রধান কোচ হচ্ছেন ‌মোহাম্মদ সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক : হাই-পারফরম্যান্স (এইচপি) বিভাগকে ঘিরে নতুন মৌসুমের পরিকল্পনা প্রকাশ্যে এসেছে। পাইপলাইন শক্তিশালী রাখতে প্রতি বছরই এইচপির জন্য আলাদা কর্মসূচি সাজায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), এবারও তার ব্যতিক্রম নেই।

ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে জানা গেছে, আসন্ন মৌসুমে এইচপির প্রধান কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন অভিজ্ঞ কোচ মোহাম্মদ সালাউদ্দিন। জাতীয় দলেও কাজ করা এই কোচের ওপরেই আস্থা রাখছে বিসিবি। চলতি মাসেই বিসিবি সভাপতি তামিম ইকবাল এইচপি বিভাগ নিয়ে বৈঠকে বসবেন, তারপরই বিস্তারিত পরিষ্কার হবে। উল্লেখযোগ্য বিষয় হলো, এবারের এইচপি বিভাগে বয়সের কোনো বাধা থাকছে না।

পরিকল্পনা অনুযায়ী, আগামী মে মাস থেকেই শুরু হবে এইচপির ট্রেনিং। জুন মাসে জিম্বাবুয়ে 'এ' দল বাংলাদেশ এইচপি দলের বিপক্ষে খেলতে আসবে ঘরের মাঠে। এরপর জুলাই মাসে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ এইচপি দল, যেখানে তারা তিনটি একদিনের ম্যাচ ও দুটি চার দিনের ম্যাচ খেলবে। --- ডেইলি ক্রিকেট

সফরের সূচি এখানেই শেষ নয়। ১৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া সফরে থাকবে এইচপি দল। সেখানে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের পাশাপাশি দুটি চার দিনের ম্যাচও খেলার কথা রয়েছে। এর বাইরে আসন্ন ইমার্জিং এশিয়া কাপেও এইচপির ক্রিকেটারদের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে বিসিবির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়