শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬, ০৪:৫৯ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃষ্টি থামেনি, বাংলাদেশ–নিউজিল্যান্ড দ্বিতীয় টি–টোয়েন্টি ভেস্তে গেল

বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শেষ পর্যন্ত চালু করা যায় কি না সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ৪টা ৫০ পর্যন্ত সময় ছিল। কিন্তু বৃষ্টির তীব্রতা এতোটাই বেশি যে, থামার কোনো লক্ষণ নেই। ফলে আগেভাগেই দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এর ফলে তৃতীয় ম্যাচেই নির্ধারণ হবে সিরিজের ভাগ্য।

জয় দিয়েই টি-টোয়েন্টি সিরিজের মিশন শুরু করে বাংলাদেশ। আজ বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে মাঠে গড়ানোর কথা ছিল দ্বিতীয় টি-টোয়েন্টির। দেড়টায় টস হওয়ার কথা থাকলেও ম্যাচে টস করা যায়নি। দুই দল কিছুটা দেরিতে হলেও মাঠে এসেছিল। তবে তুমুল বৃষ্টির কারণে খেলা শুরু করার মত পরিস্থিতি সৃষ্টি করা যায়নি। দুপুর ১২টার একটু আগে মুষলধারে বৃষ্টি শুরু হয়, পরে তা কমেছে কিছুটা, তবে থামেনি। অন্তত ৫ ওভারের ম্যাচ শুরুর জন্য নির্ধারিত সর্বশেষ সময় ছিল ৪টা ৫০ মিনিট। সেই সময়েও খেলা শুরু করতে না পারলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে হবে। অবশেষে নিয়ম অনুযায়ী সেটাই হয়েছে। বৃষ্টিতে ভেসে গেছে ম্যাচ।

চট্টগ্রামে মঙ্গলবারও টানা বৃষ্টি হয়েছে। সন্ধ্যার পর বৃষ্টি কমে এসেছে। সকালেও তেমন বৃষ্টি ছিল না। তবে ১২টার আশেপাশে মুষলধারে বৃষ্টি শুরু হয়।

৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে হেরেছে তারা। প্রথম ওয়ানডেতে জয়ের পর হেরেছে টানা দুই ম্যাচ। এবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরেছে কিউইরা। টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।

সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে ২ মে, মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এখনও ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। সেই ম্যাচ জিতলেই সিরিজ নিজেদের করে নিবে লিটন দাসের দল। হারলে সমতায় শেষ হবে টি-টোয়েন্টি সিরিজ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়