শিরোনাম
◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬, ১০:১৭ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অসুস্থ সা‌বেক ক্রিকেটার বি‌নোদ কাম্বলির জীবনযুদ্ধকে অপমান, বিতর্কে আইসক্রিম সংস্থার বিজ্ঞাপন

স্পোর্টস ডেস্ক : জীবনে ‘কম’ পেয়েছেন। সেটাকে পুষিয়ে দিচ্ছে আইসক্রিম? বিনোদ কাম্বলির জীবন, সংগ্রাম, সাফল্য-ব্যর্থতার সঙ্গে যাঁরা পরিচিত, তাঁরা অনেকেই এই বয়ানে অখুশি। সাম্প্রতিক একটি আইসক্রিমের বিজ্ঞাপনে কাম্বলির জীবনকে এরকম ‘সহজ’ করে দেখানো হচ্ছে। যা অসুস্থ কাম্বলির ‘কামব্যাক’ বলে প্রচার করা হলেও অনেকের দাবি এই বিজ্ঞাপন অসংবেদনশীল।

সাম্প্রতিক সময়ে যথেষ্ট অসুস্থ ভারতের প্রাক্তন ক্রিকেটার। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ছে ক্রমশ। এর মধ্যে একটি আইসক্রিম কোম্পানির বিজ্ঞাপনে দেখা গিয়েছে কাম্বলিকে। যা দেখে ভক্তরা অনেকটা নিশ্চিন্ত বোধ করেছেন, পাশাপাশি কাম্বলির ‘কামব্যাকে’ খুশিও হয়েছেন। একটি বিজ্ঞাপনে ছোটবেলার বন্ধু শচীন টেণ্ডুলকরকে জন্মদিনে শুভেচ্ছাও জানিয়েছেন। তবে বিতর্ক অন্য জায়গায়। ---- সংবাদপ্রতি‌দিন

অন্য আরেকটি বিজ্ঞাপনে তিনি বলেন, যাঁরা জীবনে একটু কম পেয়েছেন, তাঁদের জন্য একটু বেশি আছে। তারপর আইসক্রিমে কামড় বসান। অর্থাৎ আইসক্রিম যেন জীবনের ‘অপ্রাপ্তি’ মুছে দেবে। কিন্তু এই বয়ানে অখুশি অনেকে। কাম্বলির জীবনে সংগ্রামের কমতি নেই। 

এই ‘কম’ পাওয়ার নেপথ্যে তাঁর নিজেরও দায় আছে। প্রতিভার তুলনায় কাম্বলি ‘কম’ পেয়েছেন ঠিকই, কিন্তু নেপথ্যে দীর্ঘ, জটিল ও দুঃখজনক গল্প আছে। সেটাকে এই বিজ্ঞাপন ছোট করে দেখিয়েছে। অনেকের বক্তব্য, কাম্বলির প্রতি সহানুভূতি নয়, দয়া দেখানো হচ্ছে। আইসক্রিমের পুরস্কার সেই কমতি মেটাতে পারে না।

তবে বিজ্ঞাপন নির্মাতা সংস্থার বক্তব্য, দর্শকদের থেকে ভালো প্রতিক্রিয়া পেয়েছেন। সাধারণ মানুষ এটা পছন্দই করছেন। তবে গণতান্ত্রিক দেশে মানুষের মতামত প্রকাশের অধিকার আছে। তাদের উদ্দেশ্য ছিল, কাম্বলির জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে উদযাপন করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়