শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ০২ মে, ২০২৬, ১১:৩১ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ভারত ব্যস্ত আইপিএলে, টেস্ট খেলছে না অন্য দেশও, কোন অঙ্কে র‌্যাঙ্কিংয়ে লাফ টিম ইন্ডিয়ার?

স্পোর্টস ডেস্ক : ভারত শেষ টেস্ট ম্যাচ খেলেছে গত বছরের নভেম্বরে। তাও সেই টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চুনকাম হয়েছিল টিম ইন্ডিয়া। এই মুহূর্তে কোনও দল টেস্ট খেলছে না। চলতি বছরের জানুয়ারিতে অ্যাশেজের শেষ টেস্ট ছাড়া কোনও লাল বলের ক্রিকেট খেলেনি কোনও দেশ। তারপরও টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে গেল। কীভাবে? সেখানেই লুকিয়ে যত অঙ্ক।

শুক্রবার আইসিসি’র তরফ থেকে যে টেস্ট র‍্যাঙ্কিং প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে ভারত আছে তিন নম্বরে। ১০৪ রেটিং নিয়ে এক ধাপ উঠে এসেছে গম্ভীর বাহিনী। এক ধাপ নেমে গিয়েছে ইংল্যান্ড। শীর্ষে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। কিন্তু ভারত শেষ টেস্ট খেলেছে গত বছরের নভেম্বরে। ০-২ ব্যবধানে সিরিজ হারে ভারত। এদিকে চলতি বছরের শুরুতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ছাড়া কোনও দল টেস্ট খেলেনি। তাহলে কীভাবে এগিয়ে গেল ভারত। ---- সংবাদপ্রতি‌দিন

আসলে টেস্ট র‍্যাঙ্কিংয়ের বার্ষিক হিসেব ধরা হয় তিন বছরের অঙ্কে। যেখানে গত বছরের ফলাফলের ১০০ শতাংশ হিসেব করা হয়। তার আগের দু’বছর ধরা হয় ৫০ শতাংশ হিসেবে। এখন বার্ষিক হিসেবে ২০২৩ সালের ৩০ এপ্রিলের আগের ফলাফলগুলো আর ধরা হবে না। তার আগের বছর ছিল ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের অন্যতম সোনালি পর্ব। নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ভারত- সব শক্তিশালী প্রতিপক্ষকেই হারিয়েছে তারা। সেই ‘সোনালি’ বছর হারিয়ে যাওয়ায় ইংল্যান্ডের টেস্ট র‍্যাঙ্কিংয়েও পতন ঘটল। আর তাতে লাভ হল ভারতের।

তবে টেস্ট র‍্যাঙ্কিংয়ের সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফলাফলে প্রভাব পড়ে না। সেখানে ভারত এখনও ষষ্ঠ স্থানে রয়েছে। ৯টা টেস্ট খেলে পয়েন্ট শতাংশ ৪৮.১৫। ভারত এবছর আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট খেলবে। পরের বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলবে। আপাতত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়