শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ০৮ মে, ২০২৬, ০৬:৫৮ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্সনাল‌কে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ‘হোম জার্সিতে’ দেখা যাবে

স্পোর্টস ডেস্ক : দুই দশকের অপেক্ষার প্রহর পেরিয়ে আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠে। পিএসজির বিপক্ষে তাদের শিরোপা লড়াই ঘিরে চলছে বিস্তর আলোচনা। এর মাঝেই দারুণ একটা খবর পেয়েছে ইংলিশ ক্লাবটি। প্রথমবারের মতো প্রতিযোগিতাটির ফাইনালে ‘হোম জার্সি’ পরে মাঠে নামতে পারবে ‌কোচ মিকেল আর্তেতার দল।

ইউরোপ সেরার মঞ্চে এবার শুরু থেকে দারুণ ছন্দে এগিয়েছে আর্সেনাল। প্রাথমিক পর্বে একমাত্র দল হিসেবে আট ম্যাচের সবগুলোয় জয় পায় তারা। এরপর নকআউট পর্বে পারফরম্যান্সে ওঠানামা থাকলেও, অপরাজিত থেকেই শেষ ধাপে উঠেছে দলটি।

সেমি-ফাইনালে আতলেতিকো মাদ্রিদের মাঠে ১-১ ড্রয়ের পর, ফিরতি লেগে বুকায়ো সাকার একমাত্র গোলে জিতে শিরোপা লড়াইয়ে জায়গা করে নেয় আর্সেনাল। --- বি‌ডি‌নিউজ

প্রাথমিক পর্বে শতভাগ সাফল্যের কারণে নকআউট পর্বে প্রতিটি ধাপেই দ্বিতীয় লেগ ঘরের মাঠে খেলে আর্সেনাল, যা তাদের এগিয়ে চলায় ইতিবাচক ভূমিকা রাখে। কিন্তু ফাইনালে এসে তাদের নামের পাশে যোগ হয় ‘অ্যাওয়ে’ দলের তকমা।

ফলে আগামী ৩০ মে বুদাপেস্টের ফাইনালে আর্সেনাল পাবে অ্যাওয়ে দলের ড্রেসিং রুম। এই নিয়ম অনুযায়ী, ফাইনালে পিএসজির পরার কথা ছিল ‘হোম জার্সি।’ তবে আর্সেনালের জন্য সুখবর হলো, তারাও পরতে পারবে তাদের হোম জার্সি।

তবে, যদি পিএসজিকে হারিয়ে বায়ার্ন মিউনিখ ফাইনালে উঠত, তাহলে তারা তাদের লাল জার্সি পরতো এবং সেক্ষেত্রে তখন আর্সেনালকে বেছে নিতে হতো বিকল্প কোনো অ্যাওয়ে জার্সি। কিন্তু পিএসজির জার্সি, শর্টস ও মোজার রং নীল হওয়ায় আর্সেনালের লাল জার্সি ও সাদা শর্টস পরায় কোনো আপত্তি নেই।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এর আগে একবারই ফাইনাল খেলেছে আর্সেনাল, ২০০৬ সালে। প্যারিসের সেই ফাইনালে হলুদ জার্সি পরে খেলে বার্সেলোনার বিপক্ষে ২-১ গোলে হেরেছিল তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়