শিরোনাম
◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা

প্রকাশিত : ১০ মে, ২০২৬, ০৭:০৪ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের দল ঘোষণা করলো বি‌সি‌বি

স্পোর্টস ডেস্ক : আগামী জুন মাসে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই স্কোয়াড জানানো হয়।

অভিজ্ঞ ব্যাটার নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন এই দলে বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন তাজনেহার। শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক হোম সিরিজে দলে থাকা শারমিন সুলতানা এবারের বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন। তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে তাজনেহারকে। নাহিদা আক্তারকে দলের সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

ইংল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এবং বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আগামী ২৫ মে এডিনবার্গের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগ্রেসরা। সেখানে তারা স্বাগতিক স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে।

ত্রিদেশীয় সিরিজ শেষে বাংলাদেশ দল লফবরোতে যাবে। সেখানে আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচগুলো খেলে মূল টুর্নামেন্টের প্রস্তুতি সম্পন্ন করবে তারা। আগামী ১৪ জুন বার্মিংহামের এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মণি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস এবং তাজনেহার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়