শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ১১ মে, ২০২৬, ০৯:১০ সকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের ক্রিকেট তারকা ইরফান ধরা পড়লেন ট্রাফিক পুলিশের হাতে

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের ব্যাটিং অলরাউন্ডার ইরফান খান সম্প্রতি ট্রাফিক আইন ভঙ্গের ঘটনায় চর্চায় উঠে এসেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়ির সামনের আসনে বসে থাকা ইরফান সিটবেল্ট না পরেই যাত্রা করছিলেন। 

সেই সময়ে এক ট্রাফিক পুলিশ গাড়ির কাছে এসে তাঁকে সিটবেল্ট না পরার বিষয়টি স্মরণ করিয়ে দেন এবং মজার ছলে প্রশ্ন করেন, নিয়ম ভাঙার জন্য তাঁকে জরিমানা করা উচিত কি না। পরে বুঝতে পারেন গাড়িতে রয়েছেন পাকিস্তান জাতীয় দলের এক ক্রিকেটার। সেটা বুঝে ওঠার পরই পরিস্থিতি হয়ে রসিকতাপূর্ণ। ওই পুলিশ সদস্য ইরফানের কাছে তাঁর পাকিস্তান সুপার লিগের দল হায়দরাবাদ কিংসম্যানের পারফরম্যান্স সম্পর্কেও জানতে চান।

ইরফান খান এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে ৯টি ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এদিকে, পিএসএলের ফাইনালে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স উপহার দিয়ে অ্যারন হার্ডি পেশোয়ার জালমিকে ২০১৭ সালের পর প্রথম শিরোপা এনে দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়