শিরোনাম
◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে

প্রকাশিত : ১৩ মে, ২০২৬, ০৬:০৮ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের নির্বাচনের জন্য তিন সদস্যের কমিশন গঠন 

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বুধবার (১৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিসিবি জানায়, কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম।

কমিশনের বাকি দুই সদস্য হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব ও পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক এ. বি. এম. এহসানুল মামুন। এই তিনজনকে নিয়েই আসন্ন বিসিবি নির্বাচনের সব কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, গঠিত কমিশন প্রযোজ্য নিয়ম ও বিধিমালা অনুসরণ করে ২০২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচনের সব প্রয়োজনীয় কার্যক্রম তদারকি ও সম্পন্ন করবে। কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে এবং নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানানো হয়।

এর আগে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল জানিয়েছিলেন, তাদের হাতে ৯০ দিন সময় থাকলেও ৬০ দিনের মধ্যেই নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যেই এগোচ্ছে বর্তমান বোর্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়