শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ১৬ মে, ২০২৬, ০৯:৫২ সকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে আইভরি কোস্টের চূড়ান্ত দল ঘোষণা 

স্পোর্টস ডেস্ক : আমাদ দিয়ালো, ফ্রাঙ্ক কেসি, নিকোলাস পেপদের নিয়ে ২৬ সদস্যের ফিফা বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছে আইভরি কোস্ট। এমেরসে ফায়ের দলে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল।

স্বাভাবিকভাবেই স্কোয়াডের বড় নামগুলোর একটি দিয়ালো। ম্যানচেস্টার ইউনাইটেডের এই উইঙ্গার প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবেন। তার গতি, সৃজনশীলতা এবং রক্ষণভাগ ভাঙার ক্ষমতা তাকে টুর্নামেন্টের সম্ভাব্য আফ্রিকান তারকাদের একজন করে তুলেছে। তার সঙ্গে রয়েছেন নতুন প্রজন্মের আরও কয়েকজন প্রতিভাবান ফুটবলার; ক্রিস্টাল প্যালেসের ইভান গেসান্দ, এসএস মোনাকোর সিমন আদিংরা, লেপজিগের ইয়ান দিয়োমান্দে এবং ইন্টার মিলালের ইওয়ান বনি।

দলের সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার ফ্রাঙ্ক কেসি। আল আহলির এই মিডফিল্ডার জাতীয় দলের হয়ে ৯৯টি ম্যাচ খেলেছেন। এমেরসে ফায়ে তার ওপরই দিয়েছেন নেতৃত্বের ভার। এছাড়া সেকো ফোফানা, মিশেল সেরির মতো অভিজ্ঞরাও রয়েছেন।

আইভরি কোস্ট বিশ্বকাপের ‘ই’ গ্রুপে রয়েছে। যেখানে তাদের প্রতিপক্ষ ইকুয়েডর, জার্মানি এবং কুরাসাও। ফিলাডেলফিয়ায় ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে ১৪ জুন তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। টরন্টোতে জার্মানির, এরপর ফিলাডেলফিয়ায় ফিরে কুরাসাওয়ের বিপক্ষে খেলবে। এটি হবে বিশ্বকাপে তাদের চতুর্থ অংশগ্রহণ। আগের তিনবারের কখনওই গ্রুপ পর্ব পেরোতে পারেনি, সবশেষ খেলেছিল ২০১৪ সালে।

বিশ্বকাপ দল --

গোলরক্ষক : ইয়াহিয়া ফোফানা, মোহামেদ কোন, আলবান লাফন্ট।
রক্ষণভাগ: ইমানুয়েল আগবাদু, ক্লেমেন্ট আকপা, ওসমান দিয়োমান্দে, গুয়েলা দুয়ে, ঘিসলেইন কোনান, ওডিলন কোসুনু, এভান এনডিকা, উইলফ্রিড সিঙ্গো।
মিডফিল্ডার : সেকো ফোফানা, পারফে গুইয়াগন, ক্রিস্ট ইনাও, ফ্রাঙ্ক কেসি, ইব্রাহিম সাঙ্গারে, মিশেল সেরি।
আক্রমণভাগ : সিমন আদিংরা, ইওয়ান বনি, আমাদ দিয়ালো, ওমার দিয়াকিতে, ইয়ান দিয়োমান্দে, ইভান গেসান্দ, নিকোলা পেপে, বাজুমানা তোরে, এলি ওয়াহি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়