শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ১৬ মে, ২০২৬, ০৫:৪০ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

এবারই  বিশ্বকাপে মে‌সি-‌রোনা ল‌দোর বিদায়, তা‌দের জায়গা দখল কর‌তে প্রস্তুত একঝাঁক তরুণ তুর্কি

স্পোর্টস‌ ডেস্ক : মেসি-রোনালদো অধ্যায়ের ইতি ঘট‌তে যা‌চ্ছে ২০২৬ বিশ্বকাপে। একটা প্রজন্ম যখন বিদায় নিতে প্রস্তুত, তখন আরেকটা প্রজন্ম তৈরি ঐ শূন্যস্থান পূরণে। কারা বসবেন সিংহাসনে? কারাই বা নেতৃত্ব দেবেন পরবর্তী ফুটবলীয় যুগে। বিশ্বকাপেই মিলবে উত্তর। নামে ভারী না হলেও যাদের পায়ের জাদু মোড় ঘোরাবে যেকোন পরিস্থিতির। 

তালিকায় প্রথম নামটা লামিনে ইয়ামাল। ১৮ বছরের এই তরুণ এরই মধ্যে ক্লাব জার্সিতে পরিণত হয়েছেন গ্লোবাল আইকনে। তবে ইয়ামালের জন্য এবার পরীক্ষাটা জাতীয় দলের হয়ে। বিশ্বকাপে স্প্যানিয়ার্ডদের যাত্রাটা কেমন হবে, তা অনেকটাই ঠিক করবেন বার্সা উইঙ্গার। সবশেষ মৌসুমে ইউরোপিয়ান টপ ফাইভ লিগে ইয়ামালের চেয়ে বেশি ড্রিবল নেই অন্য কারো। - সময়‌নিউজ

উইঙ্গার হিসেবে বিবেচনায় রাখতে হবে এস্তেভাও উইলিয়ানকেও। বয়সে ইয়ামালের সমান, পারফরম্যান্সেও কম যান না। ব্রাজিলের ঐ ট্রফিখরা কাটাতে হতে পারেন ট্রাম্পকার্ড। পালমেইরাসের এই ওয়ান্ডার কিড এরই মধ্যে জাত চিনিয়েছেন চেলসির হয়ে। যদিও রাইট উইংয়ে জায়গা পেতে তার লড়াই করতে হবে রাফিনিয়ার সাথে। 
 
তালিকায় রাখতে হবে আর্দা গুলারকেও। রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার জাত চিনিয়েছেন ক্লাব ফুটবলে। তবে এবার অপেক্ষা বিশ্বকাপ মঞ্চ মাতানোর। দীর্ঘ ২ যুগ পর মর্যাদার আসরে নামবে তুর্কি। কতদূর যাবে, তা নির্ধারণে বড় ভূমিকা রাখতে হবে এই ফুটবলারের। এরই মধ্যে তুর্কির ইতিহাসে অন্যতম সেরার মুকুট গুলারের মাথায়। 

তুর্কির মতো লম্বা সময়ের অপেক্ষা শেষ হয়েছে নরওয়ের। আর তা করতে অন্যতম ভূমিকা আর্লিং হল্যান্ডের। বাছাইপর্বে ১৬ গোল করেছেন ম্যান সিটি তারকা। বিশ্বকাপেও এই গোলমেশিন আলো কাড়তে পারেন আলাদাভাবে। যদিও বিশ্বকাপ গ্রুপটা সহজ নয় ২৮ বছর পর বিশ্বকাপে সুযোগ পাওয়া নরওয়ের। প্রতিপক্ষ ফ্রান্স, সেনেগালের মতো শক্তিশালী দল। 
 
নিজের প্রথম বিশ্বকাপেই আলো কাড়তে পারেন রায়ান চেরকি। ফ্রান্সের তারকাখচিত স্কোয়াডে এই মিডমিল্ডারকে নিয়ে আলোচনা হবার কথা নয় খুব একটা। তবে উইঙ্গার হিসেবেও খেলতে পারা চেরকি ম্যাচের মোড় ঘোরানোর সামর্থ্য রাখেন একাই। এবারের প্রিমিয়ার লিগে ১১ অ্যাসিস্টের পাশাপাশি করেছেন ৪ গোল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়