শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ১৮ মে, ২০২৬, ১১:১৬ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

অ‌নেক ক‌ষ্টে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ

স্পোর্টস ডেস্ক: ‌রিয়াল মা‌দ্রিদ প্রচণ্ড চাপের মুখে থে‌কে পারফরম্যান্সে মন ভরাতে পারল না। তবে ভিনিসিউস জুনিয়রের গোলে প্রত্যাশিত জয় পেল আলভারো আরবেলোয়ার দল।

লা লিগায় রোববার রাতে সেভিয়াকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল। ৩৭ ম্যাচে ২৬ জয় ও পাঁচ ড্রয়ে ৮৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে সেভিয়া।

প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে প্রায় ৬০ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য সাতটি শট নিয়ে একটি লক্ষ্যে রাখতে পারে রেয়াল, এবং ওই শটেই এগিয়ে যায় তারা। চোট কাটিয়ে শুরুর একাদশে ফেরা এমবাপে ডি-বক্সে বুক দিয়ে বল নামালেও ভারসাম্য হারিয়ে শট নিতে পারেননি, প্লেসিং শটে ঠিকানা খুঁজে নেন ভিনিসিউস।

লিগে দুই ম্যাচ পর জালের দেখা পেলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এবারের লা লিগায় তার গোল হলো ১৬টি, মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২২টি। ম্যাচের বাকি সময়ে আরও পাঁচটি শট নিলেও, আর একটিও লক্ষ্যে রাখতে পারেনি সফরকারীরা!

  • সর্বশেষ
  • জনপ্রিয়