শিরোনাম
◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি

প্রকাশিত : ২১ মে, ২০২৬, ১১:৪৩ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বি‌শ্বের সেরা টেস্ট দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত বাংলাদেশ: ওয়াসিম আকরাম

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠের প্রথাগত স্পিন-সহায়ক বা মন্থর পিচ বানানোর ধারা থেকে বের হয়ে পাকিস্তানের বিপক্ষে স্পোর্টিং উইকেট বানিয়ে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দলের এমন দাপুটে পারফরম্যান্স নজর কেড়েছে ওয়াসিম আকরামের। পাকিস্তানের কিংবদন্তি এই পেসারের মতে, বিশ্বের সেরা টেস্ট দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ এখন পুরোপুরি প্রস্তুত।

মিরপুরে প্রথম ম্যাচে ১০৪ রানে জিতেছিল স্বাগতিকরা বুধবার সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের শেষ দিন পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার হোয়াইটওয়াশ করে।

এর আগে ২০২৪ সালের আগস্ট-সেপ্টেম্বরে ঘরের মাঠে এমন লজ্জা পেয়েছিল পাকিস্তান। সেবার রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত দুই টেস্টের প্রথমটিতে ১০ উইকেটে এবং দ্বিতীয়টিতে ৬ উইকেটে জিতেছিল নাজমুল হোসেন শান্তর দল। -- অলআউট স্পোর্টস

বাংলাদেশের কাছে দলের এমন পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশা প্রকাশ করেন ওয়াসিম। তবে বাংলাদেশ দলের এবং পেসারদের প্রশংসায় ভাসাতেও কার্পণ্য করেননি আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের সর্বোচ্চ ৯১৬ উইকেট নেওয়া এই পেসার।

বাংলাদেশের কাছে দ্বিতীয়বার পাকিস্তানকে হারতে দেখে সত্যিই হতাশ লাগছে। তবে জয়ী দলকে পুরো কৃতিত্ব দিতেই হবে, কারণ তারা পরিপূর্ণ ক্রিকেট খেলেছে। বাংলাদেশ সাধারণত ধীরগতির ও স্পিন-সহায়ক উইকেট বানাত, কিন্তু এখন তারা দারুণ টেস্ট পিচ বানাচ্ছে। এটা তাদের উদীয়মান পেসারদের সাহায্য করছে, যারা পাকিস্তানকে ছাপিয়ে গেছে।

‘সুলতান অব সুইং’ খ্যাত আকরামের কাছে আলাদা করে নজর কেড়েছেন নাহিদ রানা। গতির ঝড় তুলে সিরিজের প্রথম টেস্টের শেষ দিন চা বিরতির পর পাকিস্তানকে একই ধসিয়ে দিয়েছিলেন এই ফাস্ট বোলার। সেদিন ৪০ রানে ৫ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন তিনি।

সিলেট টেস্টেও ভালো করেছেন নাহিদ। দুই ইনিংস মিলিয়ে নেন ৫ উইকেট। আর সিরিজ শেষ করেন দ্বিতীয় সর্বোচ্চ ১১ উইকেট নিয়ে।

এই সংস্করণের বিশ্বসেরা দলগুলোর বিপক্ষে এখন প্রতিদ্বন্দ্বিতা করতে পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ। তাদের নাহিদ রানা কি অসাধারণ এক প্রতিভা, তার বোলিং দেখা সত্যিই দারুণ ব্যাপার। অভিনন্দন বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়