শিরোনাম
◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে

প্রকাশিত : ২৫ মে, ২০২৬, ০৬:৫৮ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিনহাজুল আ‌বে‌দিন নান্নু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক 

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আগামী মাসের শুরুতেই। তবে নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার আগেই বড়সড় চমক এসেছে চূড়ান্ত প্রার্থী তালিকায়।

সোমবার বিসিবি কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার পর নিশ্চিত হওয়া গেছে ৩ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। যার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন মিনহাজুল আবেদীন নান্নু ও মঈন উদ্দিন।

মূলত জেলা ও বিভাগীয় কোটা (ক্যাটাগরি-১) থেকে ফেনী জেলার প্রার্থী শরিফুল ইসলাম অপু শেষ মুহূর্তে মনোনয়ন প্রত্যাহার করায় নান্নু ও মঈনের জয় নিশ্চিত হয়ে যায়। তারা দুজনেই চট্টগ্রাম বিভাগ থেকে লড়ছেন। এদিকে, ক্লাব কোটা (ক্যাটাগরি-২) থেকেও লিজেন্ডস অব রূপগঞ্জের লুৎফর রহমান বাদল ও ওল্ড ঢাকা ক্রিকেটার্সের মাহমুদুর রহমান সরে দাঁড়িয়েছেন।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগ থেকে একজন করে পরিচালক হবেন। এই তিন বিভাগ থেকে একজন করে মনোনয়ন সংগ্রহ করায়, তাদেরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত। তারা হচ্ছেন, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর আব্দুল কাইয়ুম চৌধুরি, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মীর শাকরুল আলম সীমান্ত, ঠাঁকুরগাও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সাল আমিন।

এছাড়াও ঢাকা বিভাগ থেকে ২ জন পরিচালক হবেন। কিন্তু তিনজনের মধ্যে একজনের মনোনয়ন বাতিল হওয়ায় সাইদ বিন জামান এবং এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় হচ্ছেন বিসিবি পরিচালক।

খুলনা বিভাগ থেকে পরিচালক হবেন ২ জন। এই বিভাগ থেকে লড়ছেন শফিকুল আলম, শান্তনু ইসলাম এবং আব্দুস সালাম। বরিশাল থেকে বিসিবি পরিচালক হয়ে আসবেন একজন। একটি পদের জন্য লড়বেন মিজানুর রহমান, মুনতাসির আলম চৌধুরি।

ক্যাটাগরি-৩ থেকে একাই মনোনয়ন দাখিল এবং বৈধতা নিয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মো. আলমগীর।

 ক্লাব ক্যাটাগরি থেকে লড়বেন তামিম ইকবাল। এছাড়াও আলোচিতদের মধ্যে আছেন ফাহিম সিনহা, সাইদ ইব্রাহিম আহমেদ, ইশরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু, মির্জা ইয়াসির আব্বাস, শানিয়ান তানিম এবং মোহাম্মদ আমজাদ হোসেনরা। এই ক্যাটাগরি থেকে মোট ১২ জন হবেন বিসিবি পরিচালক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়