শিরোনাম
◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে

প্রকাশিত : ২৬ মে, ২০২৬, ১০:১৬ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টো‌য়ে‌ন্টিতে ডবল সেঞ্চুরি করবো, গেইলের রেকর্ড গুঁড়িয়ে দেওয়ার হুঙ্কার বৈভবের

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে ২০০ করতে চায়! নিজের জন্য বিরাট লক্ষ্য বেঁধে ফেলল বৈভব সূর্যবংশী। আর বৈভব যেভাবে ব্যাট করছে, তাতে ক্রিকেটভক্তরা বিশ্বাসও করে ফেলছেন, যদি কেউ টি-টোয়েন্টিতে ডবল সেঞ্চুরি করতে পারে তাহলে সেটা বৈভবই। আর ১৫ বছর বয়সি ক্রিকেটার আত্মবিশ্বাসের সুরে জানাল, ক্রিস গেইলের রেকর্ড ভেঙে দিতে চায়।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ স্কোর রয়েছে ক্রিস গেইলের। ২০১৩ সালে আইপিএলের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ৬৬ বলে ১৭৫ রান করেছিলেন ক্যারিবিয়ান তারকা। সেটাকেই এবার পাখির চোখ করে নিয়েছে বৈভব। প্রাক্তন ইংরেজ তারকা কেভিন পিটারসেনের সঙ্গে কথোপকথনে বৈভব জানায়, হাফসেঞ্চুরি করে সে খুশি হয় না। আইপিএলে ২১ ম্যাচে ৪টে হাফসেঞ্চুরি হয়ে গিয়েছে রাজস্থান রয়্যালসের ক্রিকেটারের। -- সংবাদপ্রতি‌দিন

তারপরই পিটারসেনকে বৈভব বলে, “আমি টি-টোয়েন্টিতে ২০০ করতে চাই। আমি ক্রিস গেইলের রেকর্ড ভেঙে ২০০ করতে চাই।” টি-টোয়েন্টিতে ৩৫ বলে সেঞ্চুরি করেছে সে। এছাড়া অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ৮০ বলে ১৭৫ করেছে। তার ব্যাট থেকে ২০০ আসতে পারে বলে অনেকেই মনে করেন।

কীভাবে ২০০ করবে, সেই পরিকল্পনাও ছকে রেখেছে বিহারের ক্রিকেটার। তার বক্তব্য, যদি কোনও ম্যাচে ২০ ওভার খেলতে পারি, তাহলে ১৭৫ রানের রেকর্ড ভেঙে দেব। আমি শুধু নিজের স্বাভাবিক খেলাটা খেলতে চাই।” তবে প্রথমে হোক বা রান তাড়া করায় হোক, কখন ব্যাট করতে হচ্ছে সেসব নিয়ে ভাবে না বিস্ময় প্রতিভা। আইপিএলে রাজস্থান রয়্যালস প্লেঅফে উঠেছে। তাহলে কি এবারই বৈভবের ব্যাটে ডবল সেঞ্চুরি দেখা যাবে? অপেক্ষায় ক্রিকেটভক্তরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়