শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ২৮ মে, ২০২৬, ০৯:০৭ সকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান দল মেক্সিকোয় রাত্রিযাপন ক‌রে ম্যাচের দিন যুক্তরাষ্ট্রে খেল‌তে যা‌বে

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে ইরান ফুটবল দল গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে যুক্তরাষ্ট্রে, কিন্তু তারা রাতে থাকবে পাশের দেশ মেক্সিকোতে। যুক্তরাষ্ট্র ইরান দলকে সে দেশে থাকতে না দেওয়ায় সহ-আয়োজক মেক্সিকো থেকে ম্যাচের দিন তারা ভেন্যুগুলোতে যাওয়া আসা করবে বলে দেশটির প্রেসিডেন্ট জানিয়েছেন।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম গত মঙ্গলবার জানান, মার্কিন কর্তৃপক্ষ ইরান দলকে পুরো টুর্নামেন্ট জুড়ে তাদের দেশে থাকার অনুমতি দিতে অস্বীকৃতি জানানোয় ফিফা মেক্সিকো সরকারের সঙ্গে যোগাযোগ করে। তারা ইরান দলকে আতিথ্য দিতে রাজি হয়েছেন। -- অলআউট স্পোর্টস

সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বলেন, মেক্সিকোয় তাদের থাকার ব্যাপারে আমাদের না বলার কোনো কারণই নেই।

এই বিষয়ে জানতে হোয়াইট হাউজ ও স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও, তাৎক্ষণিকভাবে তারা কোনো মন্তব্য করেনি।

আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করার কথা আছে ইরান। একই ভেন্যুতে বেলজিয়ামের বিপক্ষে পরের ম্যাচ ২১ জুন। সিয়াটলে গ্রুপপর্বের শেষ ম্যাচে মিশরের মুখোমুখি হবে তারা।

ইতোমধ্যে ফিফার অনুমোদনের পর বিশ্বকাপে নিজেদের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিয়ুয়ানায় নিয়েছে ইরান দল। সেখান থেকে প্রথম দুই ম্যাচের ভেন্যু লস অ্যাঞ্জেলেসে বিমানে করে যেতে ৫৫ মিনিট লাগবে বলে জানান দেশটির ফুটবল ফেডারেশন প্রধান মেহদি তাজ।

গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বাহিনীর হামলার পর বিশ্বকাপে দেশটির অংশগ্রহণ ও নিরাপত্তা নিয়ে ব্যাপক অনিশ্চয়তা তৈরি হয়েছিল। মার্চের শুরুতে নিজেদের গ্রুপপর্বের ম্যাচগুলো মেক্সিকোয় সরিয়ে নেওয়ার জন্য ফিফার কাছে দাবি জানিয়েছিল ইরান। কিন্তু শেষ পর্যন্ত তা নাকচ করে দেয় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়