শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ২৯ মে, ২০২৬, ১০:১২ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকা‌পের জন‌্য আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : আামী জু‌নে অনু‌ষ্ঠিতব‌্য বিশ্বকাপ ফুটব‌লের জন‌্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ মে) প্রধান কোচ লিওনেল স্কালোনি এ দল ঘোষণা করেন। দলে সবচেয়ে বড় তারকা হলেন লিওনেল মেসি। আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ শিরোপা এনে দেয়া এই কিংবদন্তি এবার লা আলবিসেলেস্তের হয়ে নিজের ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপে খেলতে যাচ্ছেন। মেসিই আর্জেন্টিনার হয়ে সর্বাধিক ম্যাচ (১৯৮) এবং সর্বাধিক গোলের (১১৬) মালিক।

দলে আরও অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় রয়েছেন, যারা পার্থক্য গড়ে দিতে পারেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), এনজো ফার্নান্দেজ (চেলসি), নাহুয়েল মোলিনা (অ্যাতলেটিকো মাদ্রিদ), লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান) এবং হুলিয়ান আলভারেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ)।

 বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার পূর্ণ দল ------

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো।

ডিফেন্ডার: ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, গনসালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিওনার্দো বালের্দি ও ফাকুন্দো মেদিনা।
 
মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, এক্সেকিয়েল পালাসিওস ও ভ্যালেন্তিন বারকো।
 
ফরোয়ার্ড: লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গনসালেজ, জুলিয়ানো সিমেওনে, নিকো পাজ, থিয়াগো আলমাদা ও হোসে মানুয়েল লোপেস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়