শিরোনাম
◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল

প্রকাশিত : ০৩ জুন, ২০২৬, ১০:১৪ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় ক্রিকেট বোর্ডকে আইপিএল নিয়ন্ত্রণে বেশি ক্ষমতা দিয়ে ফেলেছিলাম: ললিত মোদি

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) প্রতিষ্ঠার ১৭ বছর পর এসে নিজের ভূমিকা ও সিদ্ধান্ত নিয়ে এবার খোলামেলা মন্তব্য করলেন টুর্নামেন্টের অন্যতম প্রধান উদ্যোক্তা ও আইপিএলের সাবেক চেয়ারম্যান  ললিত মোদি।

উইজডেনের ‘দ্য স্কুপ এক্সট্যান্ড’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ললিত মোদি বলেন, 'আইপিএলের ধারণা হঠাৎ করে তৈরি হয়নি, বরং দীর্ঘ গবেষণা ও পরিকল্পনার মাধ্যমে এটি বাস্তবায়িত হয়েছিল। বিশ্বজুড়ে অনেকেই আমার তৈরি কাঠামো অনুকরণ করার চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি।

২০০৮ সালে শুরু হওয়া আইপিএল দ্রুতই ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও অর্থনৈতিকভাবে সফল টুর্নামেন্টে পরিণত হয়, যা পরবর্তীতে বিশ্বের বিভিন্ন দেশে টি-টোয়েন্টি লিগের পথ খুলে দেয়। সাক্ষাৎকারে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, 'আমি যদি আবার শুরু থেকে সুযোগ পেতাম, তাহলে কিছুই আলাদা করতাম না। তবে আমি দুঃখিত যে আমি আইপিএলের নিয়ন্ত্রণ ব্যবস্থায় বিসিসিআইকে খুব বেশি ক্ষমতা দিয়ে ফেলেছিলাম।

তিনি ব‌লেন, আইপিএলের মূল পরিচালনায় আলাদা একটি কাঠামো থাকা উচিত ছিল, যেখানে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে যৌথভাবে লিগ পরিচালিত হতো। আইপিএলের সাবেক এই চেয়ারম্যান বলেন, 'আইপিএলের প্রতিষ্ঠাতা হিসেবে আমার বোর্ডে একটি আসন থাকা উচিত ছিল। তখন আমি চাইলে অনেক কিছু নির্ধারণ করতে পারতাম, কারণ সবাই ভেবেছিল এই লিগ সফল হবে না।

উল্লেখ্য, ২০১০ সালের আইপিএল শেষ হওয়ার পর আর্থিক অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ললিত মোদিকে সাময়িকভাবে বরখাস্ত করে বিসিসিআই। পরে তিনি ভারতীয় ক্রিকেট প্রশাসন থেকে কার্যত দূরে সরে যান। পরে ২০১৭ সালে বোর্ড তাকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়