শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ০৫ জুন, ২০২৬, ০১:৩৯ রাত
আপডেট : ১১ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে? জানালো হাঙর

বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিলে ফুটবল উন্মাদনার নতুন মাত্রা যোগ করেছে এক হাঙর। রিও ডি জেনেইরোর অ্যাকুয়ারিও অ্যাকুয়ারিয়ামের হাঙর ‘রিতিনহা’ ভবিষ্যদ্বাণী করেছে, ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোকে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করবে ব্রাজিল। দর্শকদের সামনে ব্রাজিল ও মরক্কোর নাম লেখা দুটি বিকল্পের মধ্যে ব্রাজিলকে বেছে নিয়ে আলোচনায় এসেছে এই সামুদ্রিক প্রাণীটি।

অবশ্য ফুটবল বিশ্বে প্রাণীর ভবিষ্যদ্বাণী নতুন কিছু নয়। ২০১০ বিশ্বকাপে অক্টোপাস ‘পল’-এর ভবিষ্যদ্বাণী বিশ্বজুড়ে সাড়া ফেলেছিল। এবার সেই তালিকায় যোগ হয়েছে রিতিনহার নাম। 

২০২৬ বিশ্বকাপে ব্রাজিল রয়েছে গ্রুপ ‘সি’-তে। তাদের সঙ্গে একই গ্রুপে আছে আফ্রিকার শক্তিশালী দল মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ড। গ্রুপ পর্বে সেলেসাওদের প্রথম ম্যাচ ১৩ জুন মরক্কোর বিপক্ষে। এরপর ২০ জুন হাইতির মুখোমুখি হবে তারা এবং ২৪ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে।

বিশেষজ্ঞদের মতে, ব্রাজিলের জন্য গ্রুপের সবচেয়ে কঠিন পরীক্ষা হতে পারে মরক্কো। ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়া আফ্রিকান দলটি এবারও শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে বিবেচিত হচ্ছে।  সূত্র: রয়টার্স 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়