শিরোনাম
◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে

প্রকাশিত : ০৬ জুন, ২০২৬, ১০:২৮ রাত
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : পাঁচবা‌রের চ‌্যা‌ম্পিয়ন ব্রা‌জিল এবা‌রের বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে কাল মাঠে নামছে। রোববার (৭ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় মোহাম্মদ সালাহ'র মিশরের মুখোমুখি হবে ব্রা‌জিল।

তবে ইনজুরির কারণে এই ম্যাচ মিস করবেন নেইমার, যা নিশ্চিত করেছেন কোচ কার্লো আনচেলত্তি। গত ১৭ মে করিতিবার বিপক্ষে ইনজুরিতে পড়েন তিনি। এই ঘটনার পরদিন নেইমারকে নিয়ে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেন কার্লো।নেইমারের ডান পায়ের কাফ মাসলে চোট পান এই ফরোয়ার্ড।

তবে সেলেসাও শিবিরে স্বস্তির খবর দলের বাকি ফুটবলাররা শতভাগ ফিট রয়েছেন। আপাতত মিশর ম্যাচে নেইমারকে ছাড়ই পরিকল্পনা করছে ব্রাজিল। জয় ছাপিয়ে ২২ জন ফুটবলারকে ম্যাচ খেলার সুযোগ দেবার কথা জানিয়েছেন ডন কার্লো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়