শিরোনাম
◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে

প্রকাশিত : ০৭ জুন, ২০২৬, ০৭:০৭ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

২০২৪ সা‌লে সাফ জয়ের পুরস্কার দেড় কোটি টাকা পেলেন নারী ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক : ২০২৪ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে দেড় কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিল বাফুফে। দেড় বছর পর আজ রোববার সেই টাকা পেয়েছেন সাবিনারা। প্রতিশ্রুত দেড় কোটি টাকা প্রদান না করায় বাফুফে কর্তাদের প্রায়ই মিডিয়ার সামনে এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হতো। বাফুফে সভাপিত তাবিথ আউয়ালও একাধিকবার এই অর্থ প্রদানের ডেডলাইন দিয়েছিলেন। অবশেষে আজ সকালে নারী ফুটবলাররা এই অর্থ বুঝে পেয়েছেন। 

২০২৪ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ স্কোয়াডে ছিলেন ২৩ জন ফুটবলার। তাদেরকে বাফুফে ৫ লাখ টাকা করে দিয়েছে। এতে এক কোটি ১৫ লাখ টাকা লেগেছে। বাকি ৩৫ লাখ টাকা কোচিং স্টাফ ও টিম ম্যানেজম্যান্টের মধ্যে ভাগ হবে। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন ৫ লাখ টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

বাংলাদেশ গতকাল ভারতের গোয়ায় সাফ নারি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে। বাফুফের পরিকল্পনা ছিল ফাইনালের আগেই টাকা প্রদান করা। বৃহস্পতিবার ব্যাংকিং কর্মঘণ্টার মধ্যে সেটা সম্ভব না হওয়ায় আজ রোববার সপ্তাহের শুরুতে নারী ফুটবলারদের অ্যাকাউন্টে টাকা প্রবেশ করেছে। ২০২৪ সালের চ্যাম্পিয়ন স্কোয়াডে থাকা অনেকে আবার এই সাফ খেলতে ভারতে রয়েছেন।

দেড় কোটি টাকা বাফুফে নির্বাহী কমিটির ২১ জনের সবাই মিলে দেওয়ার কথা ছিল। সভায় এ রকম আলোচনা হলেও পরে অনেকে পিছপা হয়েছেন। ফলে টাকা প্রদানে বেশ সময় বিলম্ব হয়েছে। এক সাফ পার করে আরেক আসর শেষের পথে তাই এবার তড়িঘড়ি করেই টাকার ব্যবস্থা করে নারী ফুটবলারদের প্রতিশ্রুতি মেটানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়