শিরোনাম
◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস

প্রকাশিত : ০৮ জুন, ২০২৬, ০৪:৫২ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

স্পোর্টস ডেস্ক : দেশের জার্সিতে প্রথমবার টেস্ট। ঘরের মাঠে স্বপ্নের অভিষেক হল মানব সুথারের। তাঁর ঘূর্ণিতে একেবারে দিশাহীন হয়ে পড়ল গোটা আফগান ব্যাটিং লাইন আপ। মাত্র চার সেশনের মধ্যেই দু’বার অলআউট হলেন হাশমাতুল্লা শাহিদিরা। ৩০০ রানের বিরাট ব্যবধানে টেস্ট জিতল ভারত। যদিও এই ম্যাচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন সাইকেলের অন্তর্ভুক্ত নয়, তবে আগামী দিনে শ্রীলঙ্কা সিরিজের আগে ভারতীয় দলকে আত্মবিশ্বাস যোগাবে এই বিরাট জয়।

রোববার দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগেই ৫৬৪ রানে ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত। ম্যাচের দ্বিতীয় দিনের শেষেই পাঁ উইকেট হার‍ায় আফগানরা। নেপথ্যে প্রথম টেস্ট খেলতে নামা তরুণ স্পিনার মানব সুথার। প্রথমবার বল করতে নেমে দ্বিতীয় দিন তিনি তুলে নেন জোড়া উইকেট। 

তৃতীয় দিন সকালেও ফের বিপক্ষের মাথা ঘুরিয়ে দেওয়া পারফরম্যান্স তাঁর। সোম সকালে তাঁর সংগ্রহ আরও চার উইকেট। সবমিলিয়ে জীবনের প্রথম টেস্টে এক ইনিংসে সুথারের পরিসংখ্যান ২২ ওভারে ৩৩ রান দিয়ে ৬ উইকেট। সুথারের দাপটে ৫৬৪ রানের সামনে ১৫২ রানে শেষ হয়ে যায় আফগানরা। ফলো অনের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমান গিল।

ফলো অনের সময় আফগানদের প্রতিরোধ যেন আরও ভেঙে পড়ল ভারতীয় ঘূর্ণির সামনে। দ্বিতীয় ইনিংসে সুথার ১০ ওভার বল করে পেলেন একটি উইকেট। আর আফগান ইনিংস ভাঙলেন কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দর। যথাক্রমে তিনটি এবং চারটি উইকেট তুললেন দুই স্পিনার। এই টেস্টে আফগান ব্যাটিং লাইন আপ নিয়ে সেরকম কিছুই বলার নেই। 

ওপেনার সিদ্দিকুল্লা অটল কিছুটা লড়েন ৪২ রান করে। রহমানুল্লা গুরবাজও ২৪ রান করেন। কিন্তু ফলো অন বাঁচানোর তাগিদটাই ছিল না আফগান ব্যাটারদের মধ্যে। বরং ভুল ডিআরএস, লড়াকু মনোভাবের অভাব-এমন নেতিবাচক বিষয়গুলিই চোখে পড়ছে আফগান ব্রিগেডকে দেখে।

আইপিএলের ঠিক পরেই আফগানিস্তানের বিরুদ্ধে এই টেস্ট থেকে ভারতের প্রাপ্তির তালিকাটা বেশ বড়। ফর্মে ফিরেছেন ঋষভ পন্থ। সেঞ্চুরি এসেছে কেএল রাহুলের ব্যাট থেকে, রান পেয়েছেন ওয়াশিংটনও। স্পিনাররাও উইকেট পেয়েছেন। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বেহাল দশা থেকে কি বের হ‌তে পারবে ভারত?

  • সর্বশেষ
  • জনপ্রিয়