শিরোনাম
◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস

প্রকাশিত : ০৮ জুন, ২০২৬, ০৭:৫৯ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের পেস বোলার নাহিদ রানা দারুণ ফর্মে আছেন। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বল হাতে নিজের গতির কারিশমা ভালোভাবেই দেখিয়েছেন তি‌নি। এবার অস্ট্রেলিয়া সিরিজ।  বল হাতে ফর্মের তুঙ্গে আছেন নাহিদ রানা।

তিন ম্যাচের ওয়ানডে এবং ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া। চোট, সিনিয়রদের বিশ্রাম মিলিয়ে এবারের দলে নেই অভিজ্ঞদের অনেকেই। তুলনামূলক অনভিজ্ঞদের নিয়ে সাজানো স্কোয়াডে অধিনায়কের দায়িত্বে আছেন জশ ইংলিস। প্রথম ওয়ানডের আগের দিন অস্ট্রেলিয়ার প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এলেন অধিনায়ক ইংলিস। কথা বলেছেন রানাকে নিয়ে।

সংবাদ সম্মেলনে ইংলিস বলেছেন, আমি তার বোলিং (নাহিদ রানার বোলিং) অনেক বেশি দেখিনি। তবে যতটুকু দেখেছি মনে হয়েছে, সে অনেক ভালো একজন বোলার, দারুণ এক্সাইটিং প্রসপেক্ট। সে বেশ লম্বা এবং অনেক জোরে বল করে। এমন কম্বিনেশন থাকাটা দারুণ ব্যাপার। তাকে খেলাটা এই সিরিজে আমাদের জন্য বেশ কঠিন। বল‌তে পা‌রেন আমরা আতং‌কে আ‌ছি।

এই সিরিজে বাংলাদেশি পেসাররা এগিয়ে থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে অজি অধিনায়ক বলেছেন, ‘এই সিরিজের পর বোঝা যাবে (হাসি)। অবশ্যই আমাদের দলে বড় অনেক নাম নেই। তবে যারা দলে আছে তারাও অনেক দিন ধরে খেলছে। নাথান এলিস অনেক দিন ধরে ভালো করে আসছে, বেন ডোয়ারসুইশও। তাদের এই পর্যায়ের ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে। তারা অনেক এক্সাইটিং এবং তারা এই সিরিজে কী করতে পারে তা দেখতে আমি মুখিয়ে আছি।

মঙ্গলবার ৯ জুন মিরপুরে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়