শিরোনাম
◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল

প্রকাশিত : ০৯ জুন, ২০২৬, ১১:১০ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স

স্পোর্টস ডেস্ক : ক‌য়েক দিন আ‌গে বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যা‌চে কোত দি ভোয়ার বিপক্ষে অপ্রত্যাশিত হার হয়তো একটু নাড়িয়ে দিয়েছিল ফ্রান্সকে। মাইকেল ওলিসের দুর্দান্ত হ্যাটট্রিকে সেই ধাক্কা দারুণভাবে সামলে নিল তারা। দাপুটে পারফরম্যান্সে নর্দার্ন আয়ারল্যান্ডকে উড়িয়ে দিল বিশ্বকাপের টপ ফেভারিট দলটি।

লিলে সোমবার রাতে শেষ প্রস্তুতি ম্যাচে ৩-১ গোলে জিতেছে দিদিয়ে দেশমের দল।

চার দিন আগে কোত দি ভোয়ার বিপক্ষে গোলের জন্য ও লক্ষ্যে দ্বিগুণ শট নিয়ে এবং প্রথমে এগিয়ে গিয়েও হেরে যায় ফরাসিরা। ভুলগুলো শুধরে নিতে এবং জয়ে ফিরতে এদিন শুরু থেকে চাপ বাড়ায় এমবাপে-দেম্বেলেরা।-- বি‌ডি‌নিউজ

প্রথম ১৫ মিনিটে তিনটি পরিষ্কার সুযোগ পায় দলটি, কিন্তু কাজে লাগাতে পারেনি একটিও। কিলিয়ান এমবাপে প্রথমবার লক্ষ্যভ্রষ্ট শট নেওয়ার পর, দ্বিতীয়টি গোলরক্ষক বরাবর মেরে হতাশ করেন।

বিশ্বকাপের বাছাই উতরাতে ব্যর্থ দলটির ওপর আধিপত্য ধরে রেখে ৪৩তম মিনিটে ডেডলক ভাঙতে পারে স্বাগতিকরা। উসমান দেম্বেলের শট রক্ষণে প্রতিহত হওয়ার পর, আলগা বল ফাঁকায় পেয়ে কাছ থেকে শটে গোলরক্ষককে পরাস্ত করেন ওলিসে।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে লুকা এরনঁদেজের হেড রক্ষণে প্রতিহত হওয়ার পর, বুলেট গতির শটে ব্যবধান দ্বিগুণ করেন ওলিসে।

প্রথম ঘণ্টায় কেবল দুটি লক্ষ্যভ্রষ্ট শট নিতে পারা সফরকারীরা ৬৪তম মিনিটে ব্যবধান কমায়। সতীর্থের পাস গোলমুখে পেয়ে জালে ঠেলে দেন প্যাট্রিক কেলি। যদিও তাদের সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৭৪তম মিনিটে ডান দিকে দারুণ বুদ্ধিমত্তায় জায়গা বানিয়ে, ডি-বক্সের বাইরে থেকে জোরাল উঁচু শটে দূরের পোস্ট দিয়ে হ্যাটট্রিক পূরণ করেন ওলিসে।

জাতীয় দলের হয়ে বায়ার্ন মিউনিখ উইঙ্গারের গোল হলো সাতটি, ১৭ ম্যাচে। আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু হবে ফ্রান্সের। ‘আই’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ইরাক ও নরওয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়