শিরোনাম
◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল ◈ প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ, আসছে নতুন বিধান

প্রকাশিত : ১০ জুন, ২০২৬, ০৯:৫৪ সকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল্যান্ড ও পাকিস্তানের দুই স্টেডিয়ামের পিচ নিয়ে অসন্তুোষ আইসিসির

স্পোর্টস ডেস্ক : লন্ডনের ঐতিহ্যবাহী লর্ডস এবং পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের দুটি ম্যাচে ব্যবহৃত উইকেটকে ‘অসন্তোষজনক’ হিসেবে মূল্যায়ন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর ফলে উভয় ভেন্যুকে একটি করে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

আইসিসির পিচ ও আউটফিল্ড পর্যবেক্ষণ প্রক্রিয়ার আওতায় ম্যাচ রেফারিদের প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। লর্ডসে অনুষ্ঠিত ইংল্যান্ড-নিউজিল্যান্ড প্রথম টেস্ট এবং গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান-অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডের উইকেট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ম্যাচ কর্মকর্তারা ও দুই দলের অধিনায়করা। -- ডেইলি ক্রিকেট

লর্ডস টেস্টের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট জানান, পুরো ম্যাচজুড়েই উইকেটে অতিরিক্ত সিম মুভমেন্ট দেখা গেছে। পাশাপাশি অনেক সময় বল অস্বাভাবিকভাবে নিচু হয়ে এসেছে এবং বাউন্সেও ছিল অসামঞ্জস্য। এর ফলে ব্যাটারদের তুলনায় বোলাররা অনেক বেশি সুবিধা পেয়েছেন। ম্যাচের প্রথম দুই দিনেই মোট ৩৩ উইকেট পতনকে তিনি এই সমস্যার প্রমাণ হিসেবে উল্লেখ করেন।

অন্যদিকে, গাদ্দাফি স্টেডিয়ামের ম্যাচ রেফারি গ্রায়েম লা ব্রয় বলেন, 'ওয়ানডে ক্রিকেটের জন্য উইকেটটি উপযুক্ত ছিল না। ধীরগতির ও নিচু বাউন্সের কারণে রান করা কঠিন হয়ে পড়ে। ম্যাচের শুরু থেকেই স্পিনাররা সহায়তা পেয়েছেন, যা পুরো ইনিংসজুড়ে অব্যাহত ছিল।

আইসিসি ইতোমধ্যে প্রতিবেদন দুটি যথাক্রমে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে পাঠিয়েছে। দুই বোর্ড চাইলে আগামী ১৪ দিনের মধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে। 

উল্লেখ্য, এবারই প্রথমবারের মতো আইসিসির ডিমেরিট পয়েন্ট পেল স্টেডিয়াম দুটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়