শিরোনাম
◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫, ১১:৩২ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার কারাগারে চালু হলো বন্দিদের জন্য ‘অ'ন্ত'র'ঙ্গ মুহূর্ত কাটানোর রুম’ (ভিডিও)

ইউরোপের দক্ষিণে অবস্থিত একটি ঐতিহ্যবাহী ও সংস্কৃতিমণ্ডিত দেশ ইতালি। দেশটিতে প্রথমবারের মতো কারাবন্দীদের জন্য ‘অন্তরঙ্গ সময়’ কাটানোর সুযোগ চালু করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল)  উমব্রিয়া অঞ্চলের টের্নি শহরের একটি কারাগারে বিশেষভাবে প্রস্তুত কক্ষে এক বন্দী তাঁর নারী সঙ্গীর সঙ্গে দেখা করেন। এই উদ্যোগের মধ্য দিয়েই ইতালিতে নতুন প্রকল্পটির আনুষ্ঠানিক সূচনা হয়।

ইতালির সাংবিধানিক আদালতের একটি গুরুত্বপূর্ণ আদেশের পর এই পদক্ষেপ নেওয়া হয়। আদালত ঘোষণা দেয়, বন্দীদেরও তাঁদের স্বামী, স্ত্রী বা দীর্ঘমেয়াদি সঙ্গীর সঙ্গে একান্তে সাক্ষাতের অধিকার রয়েছে। ইউরোপের অনেক দেশেই আগে থেকেই এমন সুযোগ রয়েছে—ফ্রান্স, জার্মানি, স্পেন, নেদারল্যান্ডস ও সুইডেন তার উদাহরণ।

উমব্রিয়ার বন্দীদের অধিকারবিষয়ক ন্যায়পাল জিউসেপে কাফোরিও বলেন, প্রথম সাক্ষাৎটি

সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, বন্দী ও তাঁদের সঙ্গীদের গোপনীয়তা রক্ষা করা এই উদ্যোগের মূল শর্ত। এটি একধরনের পরীক্ষামূলক প্রকল্প, এবং আগামী কয়েক দিনের মধ্যেই আরও কিছু সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ইতালির বিচার মন্ত্রণালয় গত সপ্তাহে একটি নির্দেশনা জারি করে জানায়, যেসব বন্দীকে এমন সাক্ষাতের অনুমতি দেওয়া হবে, তাঁদের জন্য একটি বিছানা ও টয়লেটসহ কক্ষে দুই ঘণ্টা পর্যন্ত সময় কাটানোর সুযোগ থাকবে। তবে নিরাপত্তার কারণে কক্ষের দরজা পুরোপুরি বন্ধ রাখা যাবে না, যাতে প্রয়োজনে কারারক্ষীরা দ্রুত হস্তক্ষেপ করতে পারেন।

দেশটির কারাগারগুলোতে বর্তমানে ৬২ হাজারের বেশি বন্দী রয়েছে, যা ধারণক্ষমতার চেয়ে ২১ শতাংশ বেশি। অতিরিক্ত ভিড় ও মানসিক চাপের কারণে সাম্প্রতিক সময়ে আত্মহত্যার হারও বেড়েছে। তাই বিশেষজ্ঞরা বলছেন, এই নতুন উদ্যোগ বন্দীদের মানসিক সুস্থতা ও পুনর্বাসনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়