শিরোনাম
◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬, ০৭:৪৬ সকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩ হাজার ডাইনোসরের ডিম সংরক্ষণে নতুন প্রযুক্তি ব্যবহার করছে চীন

চীনের হুবেই প্রদেশের সিয়ান এলাকায় প্রায় ৩ হাজার ডাইনোসরের ডিমের জীবাশ্ম আবিষ্কারের পর সেগুলো সংরক্ষণে নতুন প্রযুক্তি ব্যবহার করছেন বিজ্ঞানীরা। প্রায় ৮ কোটি ৫০ লাখ বছর পুরোনো এই ডিমগুলো ছড়িয়ে আছে প্রায় ৬ হাজার বর্গমিটার এলাকাজুড়ে।

ডাইনোসরের জীবাশ্ম ও ডিম গবেষণায় বরাবরই বিজ্ঞানীদের আগ্রহের কেন্দ্রবিন্দু। এসব জীবাশ্ম থেকে প্রাগৈতিহাসিক যুগের প্রাণী ও পরিবেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।

নতুন আবিষ্কৃত এই ডিমগুলোর ক্ষেত্রে যাতে সময়ের সঙ্গে সঙ্গে আবহাওয়ার প্রভাব, আর্দ্রতা বা ক্ষয়ের কারণে ক্ষতি না হয়, সে জন্য গবেষকেরা বিশেষ ধরনের ন্যানো-স্কেল প্রোটেকটিভ কোটিং ব্যবহার করছেন। এই পাতলা আস্তরণ জীবাশ্মকে বাইরের পরিবেশ থেকে সুরক্ষা দেবে এবং তাদের মূল অবস্থা সংরক্ষণে সাহায্য করবে।

বিজ্ঞানীদের মতে, এই প্রযুক্তি ব্যবহার করার ফলে ভবিষ্যতে এসব ডিমের গঠন, বিকাশ এবং ডাইনোসরের প্রজনন প্রক্রিয়া নিয়ে আরও গভীর গবেষণা করা সহজ হবে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়