শিরোনাম
◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৮ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে উপায়ে গুগল ম্যাপে সহজেই জানবেন প্রিয়জনের অবস্থান!

গুগল ম্যাপ এখন শুধু অচেনা জায়গায় পৌঁছানো নয়, আরও নানা সুবিধা দিচ্ছে। স্মার্টফোনে এই অ্যাপ থাকলেই সহজে জানতে পারবেন কোথায় কীভাবে যাওয়া যায়, কত সময় লাগবে কিংবা কোন রুটে যাত্রা করা সুবিধাজনক হবে।

শুধু নিজের অবস্থান নয়, চাইলে খুব সহজেই পরিবারের সদস্য বা কাছের মানুষের অবস্থানও জানতে পারবেন। তবে খেয়াল রাখবেন—কাউকে তার অনুমতি ছাড়া ট্র্যাক করা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই নিরাপত্তা কিংবা সহযোগিতার প্রয়োজনে কেবল কাছের মানুষদের ক্ষেত্রেই এ সুবিধা ব্যবহার করুন।

উদাহরণস্বরূপ, প্রিয়জন কোনো অপরিচিত জায়গায় গেলে কিংবা আপনার বাসায় আত্মীয় আসতে চাইলে লাইভ লোকেশন শেয়ার করলে সহজেই সঠিক জায়গায় পৌঁছানো নিশ্চিত করা যায়।

চলুন জেনে নিই, কীভাবে মোবাইল ও ডেস্কটপ থেকে গুগল ম্যাপের মাধ্যমে লোকেশন শেয়ার করবেন—

মোবাইলে লোকেশন শেয়ার করার নিয়ম:

  1. গুগল ম্যাপ অ্যাপ খুলুন।
  2. ডান দিকের উপরের কোণে থাকা প্রোফাইল আইকনে ক্লিক করুন।
  3. ‘লোকেশন শেয়ারিং’ অপশনে যান।
  4. যার সঙ্গে লোকেশন শেয়ার করবেন তাকে বেছে নিন এবং সময়সীমা নির্ধারণ করে শেয়ার করুন।

ডেস্কটপ থেকে লোকেশন শেয়ার করার নিয়ম:

  1. প্রথমে যার সঙ্গে লোকেশন শেয়ার করতে চান তাকে আপনার গুগল কনট্যাক্টসে যুক্ত করুন।
  2. গুগল ম্যাপ খুলে উপরের ডান কোণে প্রোফাইল আইকনে ক্লিক করুন।
  3. সেখানে ‘Share Your Location’ অপশনে গিয়ে পছন্দের কনট্যাক্ট নির্বাচন করুন।
  4. এরপর সেই ব্যক্তির সঙ্গে লাইভ লোকেশন শেয়ার করুন।

এক কথায়, গুগল ম্যাপ শুধু যাত্রাপথ নয়, প্রিয়জনের নিরাপত্তার নিশ্চয়তাও দিতে পারে—শুধু প্রয়োজন সঠিকভাবে ব্যবহার করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়