শিরোনাম
◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৩৩ রাত
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোয়াটসঅ্যাপে এখন খুব সহজে কল রেকর্ড করা যাবে, জেনে নিন উপায়

হোয়াটসঅ্যাপ চ্যাটিং ও কথা বলার জন্য বহুল প্রচলিত একটি অ্যাপস। তবে দীর্ঘদিন যাবৎ অ্যাপসটি দিয়ে কথা বললেও কল রেকর্ডি করা সম্ভব ছিলোনা। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এবার নিয়ে এসেছে এক নতুন সুখবর। কল রেকর্ডিং নিয়ে দীর্ঘদিন সমস্যার মুখোমুখি হচ্ছিলেন ব্যবহারকারীরা, বিশেষ করে যখন সাধারণ কল বা ভিডিও কনভার্সেশনের সময় রেকর্ডের প্রয়োজন হতো। এই সমস্যার সমাধানে চলে এসেছে একটি বিশেষ মোবাইল অ্যাপ — ‘Call Recorder (Early Access)’। এই অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে।

যেভাবে কাজ করবে:

১. প্রথমে প্লে স্টোর থেকে Call Recorder (Early Access) অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে।

২. এরপর অ্যাপ চালু করার পর গ্রান্ড পারমিশন নামে একটি অপশন আসবে। এটা দেওয়ার পর আরও কিছু পারমিশন দিতে হবে। এছাড়া প্রয়োজনীয় টার্মস অ্যান্ড কন্ডিশনস গ্রহণ ও প্রয়োজনীয় পারমিশন (মাইক্রোফোন, কনট্যাক্ট, নোটিফিকেশন, রেকর্ডিং) দিতে হবে। 

৩. সবশেষ রেকর্ডিং অপশন নামে একটি অপশন আসবে সেটা চালু করে দেওয়ার পর, এক্সক্লুড অ্যাপ নামে আরেকটি অপশনে ক্লিক করার পর রিকুয়েষ্ট দ্যা পারমিশন অপশন চালু বাকি পারমিশন দিয়ে দিলেই কাজ শেষ। 

এবার চাইলে খুব সহজেই দুপাশের কথা-সহ কল রেকর্ডিং করা যাবে। রেকর্ড করার পর অ্যাপসে প্রবেশ করে সমস্ত কিছু দেখতে পারবেন। কলটি কখন রেকর্ড করা হয়েছে, কত মিনিট রেকর্ড হয়েছে ইত্যাদি সবকিছুই দেখা যাবে।

তবে এই অ্যাপসটির কিছু সীমাবদ্ধতা রয়েছে। অ্যাপটি সব ফোনে সমানভাবে কাজ নাও করতে পারে। 

ভিডিও রেকর্ড যেভাবে: অ্যাপসটি দিয়ে আপনি চাইলে ভিডিও কলও রেকর্ড করতে পারেন। এক্ষেত্রে আপনার মোবাইলের স্ক্রিন রেকর্ডার চালু করে রেকর্ড করলেই হবে। সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়