শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৫ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পৃথিবীতে এলিয়েনের অস্তিত্ব নিয়ে নাসার অভিজ্ঞ বিজ্ঞানীর নতুন দাবি!

গ্যাজেট এক্সপ্রেস: ভিনগ্রহের প্রাণী বা এলিয়েন নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। এবার সেই রহস্যে নতুন মাত্রা যোগ করলেন নাসার একজন অভিজ্ঞ বিজ্ঞানী।

গত ৫০ বছর ধরে মহাকাশ গবেষণা ও বিভিন্ন গ্রহের মিশন নিয়ে কাজ করা বিজ্ঞানী ড. জেন্ট্রি লি বলছেন, এলিয়েনদের অস্তিত্ব অবশ্যই আছে, তবে এরা এখনও পৃথিবীতে আসেনি।

ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল প্রতিবেদনে লিখেছে, ড. লি ১৯৬৮ সাল থেকে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসায় কাজ করছেন। মঙ্গল গ্রহে পাঠানো ‘ভাইকিং’ মিশনের মাধ্যমেই মহাকাশ গবেষণায় তার পথচলা শুরু। পৃথিবীর দূরবর্তী গ্রহগুলোতে নামার জন্য বিভিন্ন মহাকাশযান তৈরির কাজ করেছেন ড. লি। তবে তার মতে, ভিনগ্রহের কোনো প্রাণী এখনও পৃথিবীতে পা রাখেনি।

ফিনিক্সে আয়োজিত এক বিজ্ঞান সম্মেলনে লি বলেছেন, আজ পর্যন্ত এমন কোনো প্রমাণ নেই, যা দিয়ে বলা যায় যে কোনো এলিয়েন বা এদের তৈরি কোনো যান কখনও পৃথিবীতে নেমেছে।

এ বিশেষজ্ঞের মতে, কথিত ভিনগ্রহী যান বা ইউএফও দেখা বা এলিয়েনদের দেখার যতগুলো ঘটনা এ পর্যন্ত শোনা গেছে তার সবগুলোরই সম্ভবত কোনো না কোনো সাধারণ ব্যাখ্যা রয়েছে। তবে দূরবর্তী গ্রহগুলোর কথা উঠলে লি’র ধারণা, সেখানে প্রাণের অস্তিত্ব নিশ্চয়ই কোথাও না কোথাও আছে। আমরা অন্য কোথাও না কোথাও কোনো না কোনো ধরনের প্রাণের সন্ধান পাবই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়