শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৬, ১২:১৫ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্টারনেট ডোমেইন এক কোটি ডলার!

এ অঞ্চলে এবার একটি ইন্টারনেট ডোমেইন এক কোটি ডলারে (৩ কোটি ৬৭ লাখ আরব আমিরাত দিরহাম) বিক্রির প্রস্তাব আলোচনায় এসেছে। ‘TheMiddleEast.com’ ডোমেইনটির জন্য এ বিশাল অংকের অর্থ দাবি করছেন মার্কিন বিনিয়োগকারী কিথ শানাহান। খবর অ্যারাবিয়ান বিজনেস।

কিথ শানাহান নব্বইয়ের দশকের শেষের দিকে ডোমেইনটি কিনেছিলেন। তার মতে, বাজারে আসা এ যাবতকালের অন্যতম গুরুত্বপূর্ণ ডিজিটাল সম্পদ এটি। দুবাইয়ে যদি একটি গাড়ির লাইসেন্স প্লেট দেড় কোটি ডলারে বিক্রি হতে পারে, তবে পুরো অঞ্চলের প্রতিনিধিত্বকারী এ ডোমেইনের জন্য ১ কোটি ডলার অত্যন্ত যুক্তিসংগত দাম। এর আগে ‘China.com’ ১ কোটি ১৭ লাখ ডলারে এবং ‘AI.com’ প্রায় ৭ কোটি ডলারে বিক্রি হওয়ার উদাহরণও তিনি উল্লেখ করেছেন।

এ ডোমেইন বিক্রির বিশেষ দায়িত্ব পেয়েছে জিওসেন্ট্রিক মিডিয়া নামের একটি প্রতিষ্ঠান। এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফ্রেড মারকাল্ডো এ ডোমেইনের মূল্য ৬৫ লাখ থেকে ১ কোটি ২০ লাখ ডলারের মধ্যে হতে পারে বলে জানিয়েছেন।

বর্তমান ইরান যুদ্ধের কারণে এ ডোমেইনের গুরুত্ব কমবে কিনা, এমন প্রশ্নে মারকাল্ডো ভিন্নমত পোষণ করেন। তার মতে, মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বর্তমানে পুরো বিশ্বের নজর এখন এ অঞ্চলের ওপর। বিশ্বের এ বাড়তি মনোযোগের কারণে ইন্টারনেটে ‘TheMiddleEast.com’ নামটির গুরুত্ব বা প্রয়োজনীয়তা না কমে উল্টো আরো বেড়েছে। মারকাল্ডো মনে করেন, কোনো অঞ্চল যখন বৈশ্বিক আলোচনার কেন্দ্রে থাকে, তখন সেই নামটির ডিজিটাল বা বাণিজ্যিক মূল্যও অনেক বেড়ে যায়।

তবে ডিজিটাল সম্পদ বিশেষজ্ঞ টবি ইয়ং এ নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘TheMiddleEast’ নামটির একটি বড় সীমাবদ্ধতা হলো এটি অনেকগুলো আলাদা দেশের সমষ্টি। চীনের মতো এটি কোনো একক দেশ নয়। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিজস্ব ডোমেইন (যেমন সংযুক্ত আরব আমিরাতের জন্য .ae বা সৌদি আরবের জন্য .sa) থাকায় এ ডোমেইন ব্যবহারের প্রতি আগ্রহ কিছুটা কম হতে পারে। শেষ পর্যন্ত কোনো বড় সংবাদমাধ্যম, সরকারের নিয়ন্ত্রণে থাকা বিনিয়োগ তহবিল কিংবা সরকারি পর্যটন সংস্থা এ চড়া মূল্যের ডোমেইনটি কেনে কিনা, সেটিই এখন দেখার বিষয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়