শিরোনাম
◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে

প্রকাশিত : ৩১ মে, ২০২৬, ০৩:২৯ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বিশেষ পদ্ধতিতে’ তিন ক্ষেত্রে মিলবে সিম কার্ড

প্রবাসী, মৃত ব্যক্তি ও শারীরিক প্রতিবন্ধী-এই তিন ক্ষেত্রে বিশেষ পদ্ধতিতে সিম দিবে মোবাইল অপারেটররা।

দেশে থাকতে নিজের মোবাইল ফোন নম্বর দিয়ে ই-মেইল ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু করেন তৌহিদুর রহমান। অস্ট্রেলিয়ায় যাওয়ার পর বাংলাদেশি সিম কার্ড অকেজো হয়ে পড়ায় বিপাকে পড়েন। ই-মেইল ওপেন করতে না পারায় ড্রাইভিং লাইসেন্স ইস্যুতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না তৌহিদ। বাধ্য হয়ে পাসপোর্টের কপিসহ প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে গ্রাহক সেবাকেন্দ্রে স্বজনদের পাঠান। তবে সিম তুলতে অনেক কাঠখড় পোড়াতে হয়।

এক্ষেত্রে বিটিআরসি বলছে, মূল গ্রাহক বিদেশে থাকলে সিম পুনরায় উত্তোলনে তার পাসপোর্ট ও ভিসার অনুলিপি, জাতীয় পরিচয়পত্র এবং গ্রাহকের পক্ষে সিম গ্রহণকারীর পরিচয়পত্র লাগবে। আঙুলের ছাপ সমস্যার ক্ষেত্রে লাগবে জাতীয় পরিচয়পত্র ও মেডিকেল প্রত্যয়নপত্র। 

গ্রাহকের মৃত্যুর পর তার নামে নিবন্ধিত সিম তুলতেও জটিলতায় পড়েন স্বজনরা। আবার শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির ক্ষেত্রে আঙুলের ছাপ বায়োমেট্রিকে স্পষ্ট আসে না।

বিটিআরসি বলছে, গ্রাহকের মৃত্যু হলে তার জাতীয় পরিচয়পত্র, মৃত্যুসনদ, ওয়ারিশনামা ও বৈধ উত্তরাধিকারীর পরিচয়পত্র দেখিয়ে সিমের মালিকানা হস্তান্তর করা যাবে।

বিটিআরসির তথ্যানুযায়ী, গত এক বছরে চার মুঠোফোন অপারেটরের এমন সব জটিলতার ৮৮টি অনুরোধ অনুমোদন করেছে তারা। এর মধ্যে সিম রিপ্লেসমেন্ট ৫১টি। নতুন সিম নিবন্ধন ৮টি। মালিকানা পরিবর্তন ২৯টি।

এ অবস্থায় তিন ধরনের বায়োমেট্রিক জটিলতার ক্ষেত্রে 'বিশেষ পদ্ধতিতে' সিম ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি।

নিয়ন্ত্রক সংস্থা বলছে, মূল গ্রাহক বিদেশে থাকলে সিম পুনঃউত্তোলনের জন্য তার পাসপোর্ট ও ভিসার অনুলিপি, কর্মসংস্থানের অনুমতিপত্র, জাতীয় পরিচয়পত্র এবং গ্রাহকের পক্ষে সিম গ্রহণকারীর পরিচয়পত্র লাগবে। আঙুলের ছাপের সমস্যার ক্ষেত্রে লাগবে এনআইডি ও মেডিকেল বোর্ডের প্রত্যয়নপত্র। আর গ্রাহকের মৃত্যু হলে তার জাতীয় পরিচয়পত্র, মৃত্যুসনদ, ওয়ারিশনামা ও বৈধ উত্তরাধিকারীর পরিচয়পত্র দেখিয়ে সিমের মালিকানা হস্তান্তরের আবেদন করা যাবে।
 
মোবাইল অপারেটররা বলছে, নতুন সিদ্ধান্তে গ্রাহক ভোগান্তি কমবে।
 
বর্তমানে সাড়ে ১৮ কোটির বেশি সিম সংযোগধারীকে সেবা দিচ্ছে চার মোবাইল অপারেটর।
 
তিন ধরনের জটিলতা হলো:
 
১. মূল গ্রাহক বিদেশে থাকলে তার মনোনীত ব্যক্তির কাছে সিম হস্তান্তর
 
২. বয়স্ক বা অসুস্থ ব্যক্তির আঙুলের ছাপের অমিল হলে সিম প্রদান
 
৩. গ্রাহকের মৃত্যুর পর বৈধ উত্তরাধিকারীর কাছে সিম হস্তান্তর । উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়