শিরোনাম
◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বিএনপি সরকারের প্রথম বাজেট আজ: কর ছাড়, সামাজিক নিরাপত্তা ও প্রবৃদ্ধির বড় লক্ষ্য ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ পানি সংকটে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, বন্ধ ৩ ইউনিট ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল ◈ প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ, আসছে নতুন বিধান ◈ প্রতিকূলতা জয় করে দৃশ্যমান বামনী ক্লোজার বাঁধ, উপকৃত হবেন ৯ লাখ মানুষ ◈ জুলাই থেকেই আংশিক বাস্তবায়ন হতে পারে নতুন পে-স্কেল, বাজেটে নেই আলাদা বরাদ্দ

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬, ১১:৪০ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

'হামে শিশুমৃত্যু : বিগত ইউনূস সরকারকে দায় নিতে হবে'

এল আর বাদল : অন্তর্বর্তী সরকার যৌক্তিক কারণেই আগের কর্তৃত্ববাদী সরকারের অনেক কিছু বাতিল করতে চেয়েছে। কিন্তু যেখানে শিশুর জীবনরক্ষার মতো বিষয় জড়িত, সেখানে কোনো প্রস্তুতি ছাড়াই কেন হাত দেওয়া হলো? তাই হামে শিশুমৃত্যুর দায় অবশ্যই বিগত ড. ইউনূস সরকারকে নিতে হবে। 

ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশোতে এমন মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলা কমিটির সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী।

তিনি আরও বলেন, ‘গ্যাভির সহায়তায় টিকা সংগ্রহের বিষয়টি সহজ ছিল। কিন্তু কোনো যাচাই-বাছাই ছাড়াই সেই প্রক্রিয়া থেকে বের হয়ে যায় অন্তর্বর্তী সরকার। টিকা সংকটের কারণেই যে শিশুরা হামে আক্রান্ত হচ্ছে, সেটা কিন্তু স্পষ্ট। অন্তর্বর্তী সরকার অনেক ক্ষেত্রেই এমন ব্যর্থতার পরিচয় দিয়ে গেছে।’

২ এপ্রিল বৃহস্পতিবার এই আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও ছিলেন জুলাই আন্দোলনের সম্মুখসারির নেত্রী অল্টারনেটিভসের সংগঠক ডা. তাজনূভা জাবীন। নিউইয়র্ক সময় বেলা ১২টায় (বাংলাদেশ সময় রাত ১০টা) টকশোটি সরাসরি সম্প্রচারিত হয় ঠিকানায় খালেদ মুহিউদ্দীন ইউটিউব চ্যানেলে। দেশ, রাজনীতি, সরকার ও সংসদের সমসাময়িক নানা বিষয়ে কথা বলেন দুই অতিথি।

টিকা সংগ্রহের প্রক্রিয়া পরিবর্তন করা যে ড. ইউনূস সরকারের অদূরদর্শী সিদ্ধান্ত ছিল, এ বিষয়ে একমত অল্টারনেটিভসের সংগঠক ডা. তাজনূভা জাবীন। তার ভাষ্যমতে, ‘নানা খাতের মতো ড. ইউনূস সরকারের সময় স্বাস্থ্য খাতেও দাবি-দাওয়ার নানা আন্দোলন হয়েছে। টিকাকর্মী যারা তারাও কিন্তু এগুলোতে যুক্ত হয়েছিলেন। ফলে সার্বিক বিশৃঙ্খলাও টিকাদান কর্মসূচিতে তখন বিঘ্ন তৈরি করেছিল। এখন নতুন সরকার ৫ এপ্রিল থেকে বিশেষভাবে টিকা প্রদানের উদ্যোগ নিয়েছে। এতে পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমি মনে করি।

সম্প্রতি একাধিক নারী সংসদ সদস্যকে নিয়ে কুৎসিত ভাষায় বক্তব্য দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও ইসলামি বক্তা আমির হামজা। বৃহস্পতিবার স্পিকারের কাছে এর বিচার চেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। এ প্রসঙ্গে অল্টারনেটিভসের সংগঠক ডা. তাজনূভা জাবীন বলেন, ‘অনেক রাজনীতিকের কথায় মনে হয়, তারা নারীদের মানুষই মনে করেন না। রুমিন আপা আজকে প্রতিবাদ জানিয়েছেন। স্পিকারের কাছে এর প্রতিকার চেয়েছেন। আমরা চাই এই প্রতিবাদ জারি থাকুক।

দেশে বেশ কিছু রাজনৈতিক দল মধ্যযুগীয় চিন্তাধারা দিয়ে পরিচালিত। তারাই নারীদের রাজনৈতিক অধিকারের বিপক্ষে অবস্থান নিয়ে থাকে। 

এমন অভিযোগ সামনে আনলেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মনীষা চক্রবর্ত্তী। তিনি বলেন, যারা সমাজকে পুরোনো ধ্যান-ধারণায় রাখতে চায়, তারা নারীদের নিয়ে পুরোনো চিন্তা করবে, সেটাই স্বাভাবিক। আবার করপোরেট সংস্কৃতিতেও নারীদের ব্যবহার করার প্রবণতা বেশি। সেখানেও নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে নানা বিঘ্ন তৈরি করা হয়।

তিনি আরও বলেন, যে সংসদ সদস্য নারী সহকর্মীদের নিয়ে বাজে মন্তব্য করেছেন, তাকে নিজ দল থেকে কিন্তু কারণ দর্শাতে বলা হয়নি। আবার সরকারি দলও বিষয়টি নিয়ে নীরব। আক্রান্ত একজনকেই প্রতিকার চাইতে হলো। এই পরিস্থিতি হতাশাজনক বলে মনে করেন ডা. মনীষা চক্রবর্ত্তী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়