শিরোনাম
◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ◈ বাজেটের আকারে এগোচ্ছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে কয়েকটি ধনী দেশকে ◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৪ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমানবন্দর থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. শাহিন শেখকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল।

তিনি জানান, দেশত্যাগের চেষ্টাকালে বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে শাহিন শেখকে আটক করা হয়। গ্রেপ্তার শাহিন শেখ রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা এবং মৃত লোকমান শেখের ছেলে।

পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

জানা গেছে, ২০২২ সালের অক্টোবর মাসে মো. শাহিন শেখ রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার বিরুদ্ধে ‘চব্বিশের জুলাই আন্দোলন’ কেন্দ্রিক একাধিক মামলা রয়েছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল আরও জানান, শাহিন শেখ একটি হত্যা মামলার আসামি। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়