শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৩ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদালতের দোতলা থেকে লাফ দিয়ে হত্যা মামলার আসামির পালানোর চেষ্টা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে আদালত ভবনের দোতলা থেকে হাতকড়াসহ লাফ দিয়ে হত্যা মামলার এক আসামি পালানোর চেষ্টা করেছে। তবে তাৎক্ষণিক পুলিশ স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে।  

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে নোয়াখালী জজ কোর্টের নারীও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আদালতে শুনানি শেষে পুলিশ পাহারায় বেরিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।  

পালানোর চেষ্টা করা হত্যা মামলার আসামির নাম শাহাদাত হোসেন (৩০)। তিনি চাটখিলের বদলকোট ইউনিয়নের মেঘা এলাকার বাবুল হোসেনের ছেলে।  

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালে শাহাদাত তার ৫বছর বয়সী চাচাতো বোনকে ধর্ষণ করে হত্যা করে। এরপর মরদেহ বস্তায় ভরে ফেলে দেন। এ ঘটনায় চাটখিল থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়। ওই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

মঙ্গলবার সকালে নোয়াখালী কারাগারের বন্দি শাহাদাতকে কারাগার থেকে নারীও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আদালতে আনা হয়। হাজিরা শেষে পুলিশ শাহাদাতকে আসামিদের হাজত খানায় নিয়ে যাচ্ছিলেন। একপর্যায়ে দুপুর সোয়া ১২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের দোতলা ভবন থেকে হাতকড়াসহ লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আদালত ভবনের ফটক এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। 

যোগাযোগ করা হলে নোয়াখালী কোর্ট ইন্সপেক্টর শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার শুনানি শেষে আসামিকে হাজতে নেওয়ার পথে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনার পর পরই পুলিশ তাকে ধাওয়া করে আটক করে।    

  • সর্বশেষ
  • জনপ্রিয়