শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৮ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীনগরে গণছুটিতে পল্লীবিদ্যুৎ কর্মীরা, গ্রাহক ভোগান্তি 

কামরুল ইসলাম,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে টানা ৪ দিন ধরে বিদ্যুৎ বিহীন অন্ধকারে নবীনগর নিমজ্জিত। টানা ৪ দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। পল্লী বিদ্যুতের চার দফা দাবি বাস্তবায়নের অংশ হিসেবে কর্মকর্তা-কর্মচারীরা গণছুটি পালন করায় উপজেলার একাধিক ইউনিয়নে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় ক্ষুব্ধ এলাকাবাসী  বুধবার রাতে শ্যামগ্রাম ইউনিয়ন উপশাখা ও বৃহস্পতিবার (১১/০৯) দুপুরে নবীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ করে।

ভুক্তভোগী বিক্ষোভকারী  রহিছ মিয়া, খালেক মিয়া ও আনোয়ার হোসেনসহ অর্ধশত মানুষ  জানান, চার দিন ধরে বিদ্যুৎ না থাকায় ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম, এমনকি চিকিৎসা সেবাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবিও জানান তারা।

জানা গেছে, নবীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিস ও এর দুটি উপশাখার আওতায় প্রায় এক লাখ ৪০ হাজার গ্রাহক রয়েছেন। কিন্তু গত রবিবার (৭ সেপ্টেম্বর) থেকে কর্মকর্তা-কর্মচারীরা চার দফা দাবিতে গণছুটিতে যাওয়ায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় বিপর্যয় নেমে আসে। ফলে জিনোদপুর, সলিমগঞ্জ, বড়িকান্দি ও নাটঘরসহ বিভিন্ন এলাকায় শত শত গ্রাহক অন্ধকারে দিন কাটাচ্ছেন।

এ বিষয়ে নবীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সরকারি এজিএম তূর্য মিত্র বলেন, কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্নের খবর পেয়েছি। কিন্তু কর্মকর্তা-কর্মচারীরা ছুটিতে থাকায় আমরা অসহায়।

ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ওয়াদুদ হোসেন বলেন, সাত লক্ষ মানুষের এই উপজেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা কঠিন। তার ওপর কর্মবিরতির কারণে অভিযোগ পেলেও তা সমাধান করা যাচ্ছে না।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর থেকে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারী একযোগে গণছুটিতে রয়েছেন। এর ফলে সারাদেশেই বিদ্যুৎ সরবরাহে ভোগান্তি তৈরি হয়েছে। যদিও সরকার বিদ্যুৎ সরবরাহকে জরুরি পরিষেবা ঘোষণা করে কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছে, তবে এখনো কেউ সেই নির্দেশ মানেননি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়