শিরোনাম
◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৩ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে পানিতে ডুবে দুই শিশুসহ তিনজনের মৃত্যু 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে পানিতে ডুবে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসানচর চৌধুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিহত দু'জনের মরদেহ স্থানীয়দের সহায়তায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ রিপোর্ট লেখার সময় (রাত ৮টা) এখনো এক শিশু নিখোঁজ রয়েছে। 

নিহতরা হলেন, ওই গ্রামের বেলালউদ্দিন মৃধার স্ত্রী মালেকা বেগম (৭০) এবং তাঁর দুই নাতি তৌসিক (৬) ও সোয়াদ (৭)। নিহত দুই শিশু সম্পর্কে আপন চাচাতো ভাই। তৌসিকের বাবার নাম জহিরুল ইসলাম তোতা আর সোয়াদের বাবার নাম শরিফউদ্দিন মৃধা। তারা যথাক্রমে ভাসানচর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। 

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম চৌধুরী বলেন, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে কুমার নদে গোসল করতে যায় আপন চাচাতো দুই ভাই শিশু সোয়াদ (৬) ও তৌসিফ (৭)। এসময় তারা পানিতে ডুবে যায়। তাদেরকে উদ্ধার করতে যেয়ে তাদের দাদিও পানিতে ডুবে যান। তবে তাদের নিখোঁজ হওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে কেউ জানতে পারেনি। 

এদিকে, বিকেল সাড়ে পাঁচটার দিকে নদীতে দু’টি মরদেহ ভাসতে দেখে স্থানীয় জনতা ফায়ার সার্ভিসে খবর দেয়। এরপর মরদেহ উদ্ধার করলে তাদের পরিচয় জানা যায়। 

ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মোহাম্মদ নিসার আলী বলেন, বিকেল পৌনে পাঁচটার দিকে দু’টি মরদেহ কুমার নদে ভেসে উঠেছে বলে খবর পেয়ে সেখানে উদ্ধার কর্মীরা ছুটে যান। সন্ধ্যা ৬টার দিকে তাদের উদ্ধার করার পর নিহতদের পরিচয় জানা যায়। এ ঘটনায় নিহত অপর শিশু সোয়াদ নিখোঁজ রয়েছে। তবে রাত হয়ে যাওয়ায় আজকের মতো উদ্ধার কাজ শেষ করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত নিখোঁজ শিশুর সন্ধান না মিললে পুনরায় উদ্ধার অভিযান চালানো হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়