শিরোনাম
◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ

প্রকাশিত : ১২ জুন, ২০২৬, ০৬:৪৬ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি আটক

তপু সরকার হারুন, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১১ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. হান্নান।

আটক ব্যক্তিরা হলেন ঢাকার সাভার উপজেলার জহরচাঙ্গা গ্রামের বাসিন্দা মিজানুর রহমানের ছেলে মো. সামিউল হক এবং মেয়ে রাবিয়া খাতুন।

এসআই হান্নান জানান, সীমান্ত এলাকা থেকে আটকের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বৃহস্পতিবার শেরপুর আদালতে পাঠানো হয়েছে।

তবে তারা কী কারণে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়