শিরোনাম
◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪৫ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে অটোরিকশা চালক নিখোঁজ, সন্ধানে দ্বারে দ্বারে ঘুরছে পরিবার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে মো. রাকিব (২১) নামে এক অটোরিকশা চালক নিখোঁজ রয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। নিখোঁজ রাকিব ফরিদপুর শহরতলীর ভাজনডাঙ্গা কালিবাড়ীমোড় এলাকার আব্দুল খালেকের ছেলে। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই অটোরিকশা চালকের সন্ধান মিলেনি। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে নিখোঁজের পরিবার। 

নিখোঁজের পরিবার ও থানায় করা জিডি সূত্রে জানা যায়, রাকিব শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে ভাড়া করা ব্যাটারী চালিত অটোরিকশা নিয়ে ভাজনডাঙ্গা কালীবাড়ী মোড়ের নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। এছাড়া আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুজি করেও সন্ধান মিলেনি রাকিবের। নিখোঁজের পর থেকে উদ্ধিগ্নে রয়েছে পরিবার। রাকিবের পরনে জিন্সের প্যান্ট ও গায়ে ফুলহাতা ছাপা শার্ট রয়েছে। 

ফরিদপুরপর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে নিখোঁজের পরিবার। পুলিশ রাকিবের সন্ধানে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়