শিরোনাম
◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৪ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজবাড়ীতে মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন

সৈকত শতদল, রাজবাড়ী প্রতিনিধি: ‘মাদক থাকবে যেখানে, প্রতিরোধ হবে সেখানে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সাংবাদিক সরদার রাজীবের আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ‘সচেতন রাজবাড়ীবাসী’র ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কাঠুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. রুবেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন—রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কেএ সবুর শাহীন, আয়োজক সাংবাদিক সরদার রাজীব, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, জেলা কৃষক দলের আহ্বায়ক আইয়ুবুর রহমান, ঢাকা দোকান মালিক সমিতির সভাপতি আরিফুল রহমান টিপু, রাজবাড়ী সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুল হক রনি, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক কাজী তানভীর মাহমুদ, বরাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাগর সরদার, উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম, বরাট ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সম্রাট হোসেন ও যুবদল নেতা সজল মণ্ডল রুবেল প্রমুখ।

বক্তারা বলেন, সারাদেশের মতো রাজবাড়ী জেলাও মাদকে ছেয়ে গেছে। এর ফলে তরুণ সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। মাদক শুধু একটি পরিবারকেই ধ্বংস করে না, একটি সুন্দর সমাজ ও দেশ গঠনের পথে বড় অন্তরায় হয়ে দাঁড়ায়। দেশের মেরুদণ্ড যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে অস্ত্রবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধেও কার্যকর আন্দোলন গড়ে তুলতে হবে। ‘মাদককে না বলুন’—এই স্লোগান যথেষ্ট নয়, এখন প্রয়োজন ‘মাদককে প্রতিরোধ করুন’ স্লোগানকে সামনে আনা।

বক্তাদের মতে, শুধু রাজবাড়ী জেলায় মানববন্ধন বা আন্দোলন করলেই হবে না, মাদক নিয়ন্ত্রণের জন্য জাতীয় পর্যায়ে কাঠামোগত সংস্কার জরুরি। আইন সংস্কারের জন্য কমিশন গঠন করা দরকার। সরকার উদ্যোগ না নিলে এবং জাতীয় পর্যায়ে আন্দোলন না হলে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়।

মানববন্ধনে সচেতন রাজবাড়ীবাসী, রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়