শিরোনাম
◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি

প্রকাশিত : ১২ জুন, ২০২৬, ০৮:২৫ রাত
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৯:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালদ্বীপ‌কে হা‌রি‌য়ে আন্তর্জা‌তিক হ‌্যান্ডবল ফেডা‌রেশন ট্রফির সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ঢাকায় চলমান বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফিতে শুক্রবার অনূর্ধ্ব-২০ বিভাগে মালদ্বীপের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এই ম্যাচে মালদ্বীপকে হারাতে বড় ভূমিকা রাখেন ‍সুমল তঞ্চঙ্গ্যা। ম্যাচে সর্বোচ্চ ৭টি করে গোল করেন সোহাগ আলী ও সুমল।

পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শুক্রবার বাংলাদেশ ৩৯-১৭ গোলে হারিয়েছে মালদ্বীপ অনূর্ধ্ব-২০ দলকে। টানা দুই জয়ে বাংলাদেশ এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। 

১৩ জুন শনিবার প্রথম সেমিফাইনালে গ্রুপ বি চ্যাম্পিয়ন বাংলাদেশ মুখোমুখি হবে গ্রুপ এ রানার্স আপ ইয়েমেনের সঙ্গে। অন্য সেমিফাইনালে গ্রুপ এ চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ বি রানার্স আপ মালদ্বীপ। 

এর আগে দুপুরে অনূর্ধ্ব-১৮ বিভাগে বাংলাদেশকে ৩৫-৩৯ গোলে হারিয়েছে ভারত। ১৩ জুন শনিবার অনূর্ধ্ব-১৮ বিভাগে বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের। একই দিনে অন্য ম্যাচে ভারত খেলবে আফগানিস্তানের সঙ্গে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়