শিরোনাম
◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৩ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফকিরহাটে সরকারি পুকুর দখলমুক্তের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন  

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়নের তৈয়ব আলী বটতলা এলাকায় সরকারি খাস সম্পত্তি কাগতির পুকুর দখলমুক্তের দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত এ মানববন্ধনে বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ নেন।

স্থানীয়রা জানান, সিডিএসপি প্রকল্পের আওতাভুক্ত এ পুকুরটি বহুদিন ধরে গ্রামবাসী গোসল ও রান্নার কাজে ব্যবহার করে আসছেন। কিন্তু সম্প্রতি এলাকার বক্কার মোড়ল ও ইউনুস শেখ সরকারি ওই পুকুর দখল করে মাছ চাষ শুরু করেছেন। এমনকি কেউ পুকুরে গোসল বা পানি নিতে গেলে বাধা দিচ্ছেন বলেও অভিযোগ ওঠে।

মানববন্ধনে অংশ নিয়ে প্রবীণ বাসিন্দা আব্দুল গণি (৬০) বলেন, আমার জন্মের পর থেকেই আমরা এই পুকুরে গোসল ও রান্নার পানি ব্যবহার করছি। কিন্তু হঠাৎ করে ভূমিদস্যুরা দখল করে নিয়েছে। আমরা এদের হাত থেকে মুক্তি চাই।”স্থানীয় শিক্ষক মো.শহিদুল্লাহ বলেন, “সরকারি সম্পত্তি সবার জন্য উন্মুক্ত। অথচ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি নিজেদের স্বার্থে সাধারণ মানুষকে বঞ্চিত করছে। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক।

মানববন্ধনে অংশ নেওয়া শিরিনা বেগম বলেন, আমি পানি আনতে গেলে বক্কার মোড়ল ও ইউনুস শেখ বাধা দিয়েছে। আমরা চাই পুকুরটি আগের মতো সবার জন্য উন্মুক্ত হোক।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করে সাধারণ মানুষকে ব্যবহার থেকে বঞ্চিত করা একধরনের ভূমিদস্যুতা। তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত হস্তক্ষেপের জোর দাবি জানান।এলাকাবাসীর একটাই আকুতি যে পুকুরের জলে আমাদের প্রজন্ম বেড়ে উঠেছে, সেই পুকুর যেন আবার সবার জন্য ফিরে আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়