শিরোনাম
◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩২ বিকাল
আপডেট : ২০ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‎লালমনিরহাটে বিদ্যুৎপৃষ্ঠে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার চলবলা ইউনিয়নের হাজীটারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, স্থানীয় এলাহি বকসের ছেলে নুর ইসলাম (৫০) ও দেলোয়ার হোসেন (৪২)। এ সময় তাদের এক ভাতিজাও আহত হন।

‎স্থানীয়রা জানায়, সম্প্রতি কর্তৃপক্ষ তাদের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে নুর ইসলাম ও দেলোয়ার হোসেন সকালে নিজ উদ্যোগে খুঁটি থেকে সরাসরি বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ঠ হয়ে দুই ভাই ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং তাদের ভাতিজাও আহত হয়।

‎পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুর ইসলাম ও দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত।

‎আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী মেডিকেল অফিসার ওমর ফারুক বলেন, “হাসপাতালে আনার আগেই দুই ভাই মারা যান। বাকি দুইজন চিকিৎসাধীন আছেন এবং তারা সুস্থ আছেন।”

‎চলবলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাল হোসেন বলেন, “নিজ উদ্যোগে বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা করতে গিয়ে দুই ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

‎কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



  • সর্বশেষ
  • জনপ্রিয়