শিরোনাম
◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩৭ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‎লালমনিরহাটে আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের ৮ সদস্য গ্রেপ্তার ‎

‎জামাল বাদশা, লালমনিরহাট: লালমনিরহাটে আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

‎জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর ভোর রাতে জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে এই চক্রের সক্রিয় সদস্যদের আটক করা হয়।

‎গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ মকবুল হোসেন, মিলন মিয়া, রাকিব হোসেন, সোহেল, মাসুদ রানা, আল-আমিন, জাহিদ ইসলাম ও রহমতুল্লাহ। তারা লালমনিরহাট জেলার কালীগঞ্জ, হাতিবান্ধা ও রংপুর জেলার গংগাচড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

‎পুলিশ জানায়, অভিযানের শুরুতে প্রথমে কালীগঞ্জ থানার তেতুলতলা বাজার এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে চক্রের মূল হোতা মোঃ মকবুল হোসেন ও সহযোগী মিলন মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি নম্বরবিহীন লাল-কালো রঙের ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

‎পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাতীবান্ধা থানা এলাকায় ধারাবাহিক অভিযানে আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় বিভিন্ন স্থান থেকে আরও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

‎পুলিশের দাবি, এই চক্র দীর্ঘদিন ধরে লালমনিরহাট ও আশপাশের জেলায় মোটরসাইকেল চুরি করে আসছিল। চোরাই মোটরসাইকেল সীমান্তবর্তী এলাকায় বিক্রি করে তারা সক্রিয়ভাবে চক্র পরিচালনা করছিল।

‎এ বিষয়ে লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাদত হোসেন সুমা(বিপিএম বার) জানান, "গ্রেপ্তারকৃতরা আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়